,

আগস্টে গ্যালাক্সি নোট ৫ আনছে স্যামসাং

news-image

প্রযুক্তি ডেস্কশিগগিরই গ্যালাক্সি নোট সিরিজে তাদের পরবর্তী স্মার্টফোনের সংস্করণটি আনছে স্যামসাং। স্যামসাংয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে— আগস্ট মাসে গ্যালাক্সি নোট ৫ নামের প্রিমিয়াম স্মার্টফোনটি বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকটিতে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির হার কিছুটা ধীর গতির। স্মার্টফোন বিক্রির গতি বাড়তে আগস্টের মাঝামাঝিতে নোট ৫ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সাধারণত সেপ্টেম্বর মাসে নোট সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। এবারে বাজারে নতুন স্মার্টফোন আনার তারিখ কিছুটা এগিয়ে আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি স্পর্শকাতর বলে স্যামসাংয়ের ওই সূত্র নাম প্রকাশ করেনি। স্যামসাং কর্তৃপক্ষও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বাজার গবেষকেরা বলছেন, স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য এটাই স্যামসাংয়ের উপযুক্ত সময়। চলতি সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শেষ দিকে নতুন আইফোন (আইফোন ৭) বাজারে ছাড়তে পারে অ্যাপল।
বাজারে মুনাফা করার দিক থেকে ২০১৪ সালটি স্যামসাংয়ের জন্য খুব একটা ভালো যায়নি। তিন বছরের মধ্যে স্মার্টফোন থেকে গত বছরে সবচেয়ে কম আয় করেছিল স্যামসাং। তবে এ বছরে স্যামসাংয়ের আয় যদিও বেড়েছে কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্যামসাংয়ের বাঁকানো স্ক্রিনের গ্যালাক্সি এস ৬ স্মার্টফোনের সরবরাহ স্বল্পতা এর কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এইচডিসি অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের পরিচালক পার্ক জং-হুন বলেছেন, ‘কতটা আগে নতুন স্মার্টফোন বাজারে আনলে স্যামসাং তাদের স্মার্টফোন বিক্রি ও বাজার দখল ধরে রাখতে পারবে তা বুঝতে পারছি না। তবে হাই এন্ডের স্মার্টফোনের বাজার দখল ধরে রাখতে স্যামসাং যে কঠোর পরিশ্রম করবে তা বোঝা যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ