চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়েছে পাকিস্তান, পিছিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ!
সিরিজতো জেতা চাইই, সবগুলো ম্যাচ জিততে পারলে আরো ভাল। চ্যাম্পয়ন্স ট্রফিতে ঠাই পেতে এমনই পরিসংখ্যানের সামনে দাড়িয়ে শ্রীলংকার মাটিতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। রেকর্ড ৩৭৭ রান টপকে টেস্ট সিরিজ জিতেছে তারা, কিন্তু
যে ইউনিস খানের ব্যাটে ভর করে এমন কির্তি গড়া সেইতো নেই ওয়ানডে দলে, তাহলে? এইতো কিছুদিন আগে বাংলাদেশের
কাছে নাস্তানাবুদ হয়ে দেশে ফিরেছে পাক বাহিনি! এবার কি শ্রীলংকার কাছেও———-? চলুন দেখে নায়া যাক প্রথম ম্যাচের
রিপোর্ট এবং পাল্টে যাওয়া রেটিং পয়েন্টঃ
শ্রীলংকা দলে নেই বিপক্ষ দলের বোলারদের যমদূত কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে! কিছুটা নির্ভরতা সেখান থেকেও
পেতে পারে পাকিস্তান। যাইহোক রঙগিরি ডাম্বুলা স্টেডিয়ামে লংকান ক্যাপ্টেন এঞ্জেলা ম্যাথুউসের হাত থেকে ঘুরে ভাগ্য কয়েন
কথা বললো পাকিস্তানের হয়ে। ফিল্ডিং করার সিদ্ধান্ত আজহার বাহিনীর। কুসাল পেরেরা আর অভিজ্ঞ তিলেকরত্নে দিলশানকে
মুকাবেলা করতে পাকিস্তানের ওপেনিং বোলিং পেয়ার মোহাম্মাদ ইরফান ও রাহাত আলী। ভাল শুরু শ্রীলংকার তবে খুব বেশি লম্বা
হলোনা যুগোলবন্দি। ৯ম ওভারে ঘাতকের ভুমিকায় পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মাদ হাফিজ। দলিয় ৪৪ রানের মাথায় ব্যক্তিগত
২৬ রানে প্যাভিলয়নের পথে কুসাল পেরেরা। স্বভাব বিরুদ্ধ রক্ষানাত্নক ব্যাট চালাতে থাকা দিলশান ফেরেন ৬৫ বলে ৩৮ রান খেলে।
এবারো ঘাতক মোহাম্মাদ হাফিজ। এর পর থ্রিমান্নের ২৩, থারাঙ্গার ২০, ক্যাপ্টেন এঞ্জেলা মাথুউসের ৩৮ ও লংকার উইকেট রক্ষক
দীনেশ চান্দিমালের ৬৮ বলে খেলা ৬৫ রানে ভর করে শ্রীলংকার সংগ্রহ দাড়ায় ৮ উইকেট হারিয়ে ২৫৫। পাকিস্তানের পক্ষে হাফিজ
১০ ওভারে ৪১ রান খরচায় তুলে নেন ৪ টি মুল্যবান উইকেট। এছাড়া রাহাত আলী ২টি ও একটি করে উইকেট পান আনোয়ার আলী ও
ইয়াসির শাহ। ইঞ্জুরি থেকে দলে ফেরা ক্রিকেট ইতিহাসে সবচেয়া লম্বা ক্রিকেটার মোহাম্মাদ ইরফান ১০ ওভার বল করে কোন
উইকেট না পেলেও ওভার প্রতি মাত্র ৪.১০ রান দিয়ে শ্রীলংকার রানের লাগাম টেনে ধরেন তিনিই।
২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে দলিয় ৪৭ রানে অধিনায়কের উইকেট হারায় পাকিস্তান। দশম ওভারে ব্যক্তিগত ২১ রানে
আযহার আলীর বিদায়ের পর ১৫ তম ওভারের প্রথম বলেই ২৯ রান করা আরেক ওপেনার শেহজাদ প্যাভিলিয়নের পথ ধরে।
৬৫ রানে দুইকেট ও ১২৩ রান ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। এরপরে ইনিংসের বাকি অংশ জুড়ে ছিল
মোহাম্মাদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটিং নৈপুন্যের প্রদর্শনী।
বোলিংয়ে ৪ উইকেট নেয়া হাফিজ ব্যাটিংয়েও যেন শ্রীলংকানদের বিপক্ষে এদিন একটু বেশিই সাবলিল। একপাশ আগলেতো
ছিলেনই সাথে বলের সাথে পাল্লা দিয়ে তুলেছেন রান। ৯৫ বলে তার ১০৩ রানের ইনিংসে ছিল ১০ বাউন্ডারি ও ৪ টি ওভার
বাউন্ডারির মার। দলিয় ১৯৮ রানে মোহাম্মাদ হাফিজের বিদায়ের পর শোয়েব মালিককে মোহাম্মাদ রিযওয়ান যথার্থ সঙ্গ দিলে
৪.৪ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। শোয়েব মালিক করেন ৪৫ বলে অপরাজিত ৫৫ ও অন্য অপারাজিত
ব্যাটসম্যান রিজওয়ানের সংগ্রহ ৩৪ বলে ২০ রান। সিরিজের ২য় ম্যাচ ১৫ জুলাই শ্রীলংকার পাল্লেকেলেতে।
এই সহজ জয়ে শ্রীলংকার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সিরিজ জয়
বাধ্যতামুলক পাকিস্তানের জন্য। কিন্তু চাপেই যেন ভাল খেলে পাকিস্তান! প্রথম ম্যাচের জয় থেকে ২ রেটিং পাওয়াই ৮৯ রেটিং
পয়েন্ট নিয়ে ৮৮ রেটিং পয়েন্টের ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৮ উঠে এলো পাকিস্তান।
অন্যদিকে দক্ষিন আফ্রিকার সাথে প্রথম ওয়ানডে হেরে ৯৪ থেকে ৯২ রেটিংয়ে নেমে এসেছে বাংলাদেশ।
সর্বশেষ রেটিং পয়েন্টঃ
১। অস্ট্রেলিয়া – ১২৯
২। ভারত – ১১৫
৩। দক্ষিন আফ্রিকা – ১১২
৪। নিউজিল্যান্ড – ১১২
৫। শ্রীলংকা – ১০৪
৬। ইংল্যান্ড – ৯৮
৭। বাংলাদেশ – ৯২
৮। পাকিস্তান – ৮৯
৯। ওয়স্ট ইন্ডিজ – ৮৮
১০। আয়ারল্যান্ড – ৫০
১১। জিম্বাবুয়ে – ৪৪











