,

কাজীপাড়ায় ছিনতাইকারির হামলায় টিএসআইসহ আহত ৩

news-image

ব্রাহ্মণবাড়ীয়া শহরের কাজীপাড়া দরগা মহল্লা এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে পরিবারের সদস্য ও সহযোগীদের হামলায় পুলিশের টিএসআই (শহর উপ-পরিদর্শক) মো. দেলোয়ার হোসেনসহ তিন জন আহত হয়েছেন।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের মধ্যে একজন কাজীপাড়া  মহল্লার সাবেক ছাত্রলীগ নেতা গোলাপ মিয়া ও অন্যজন সদর থানা পুলিশের কনস্টেবল হাসান। আজ শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিয়মিত টহলের সময় কাজীপাড়া মহল্লার কসাই জীবন মিয়ার ছেলে শহরের চিহ্নিত ছিনতাইকারী সাদ্দাম সামনে পড়লে তাকে ধরতে গিয়ে টিএসআই মো. দেলোয়ার হোসেন হামলার স্বীকার হন। এ ঘটনায় পুলিশের একজন কনস্টেবল ও মহল্লার এক বাসিন্দাও আহত হয়েছেন। হামলাকারিরা রড ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি তাদের মাথায় ও পায়ে আঘাত করে।

ওসি আরও জানান, ছিনতাইকারী সাদ্দামের বিরুদ্ধে সদর থানায় ৫-৭ ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে ধরতে ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে।

এদিকে, ঘটনার ঘন্টা খানেক পর সাদ্দামের বাবা কসাই জীবন মিয়াকে একই মহল্লা থেকে আটক করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ