,

হাবিবুর রহমান মিলন তার কর্মের মাধ্যমে সাংবাদিকদের মাঝে বেচেঁ থাকবে চিরদিন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সদ্য প্রয়াত প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, দৈনিক ইত্তেফাকের উপদেষ্ঠা সম্পাদক মরহুম হাবিবুর রহমান মিলন এর স্মরণে শোকসভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধায় আশুগঞ্জের স্থানীয় আরজে টাওয়ারের চাইনিজ রেস্তোরায় এই শোকসভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক ড. মো. শহিদুল্লাহ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সি, শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, সুজনের সভাপতি মো. মিজানুর রহমান, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক।
সভায় বক্তারা মরহুম হাবিবুর রহমান মিলন এর সমৃদ্ধ কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি তার কর্মের মাধ্যমে সাংবাদিকদের মাঝে বেচেঁ থাকবে চিরদিন। বর্তমান সাংবাদিকরা হাবিবুর রহমান মিলনের সাংবাদিকতাকে অনুসরন করার জন্য বলেন। পাশাপাশি মরহুমের নামে একটি স্বারক গ্রস্থ প্রকাশের দাবী জানান বক্তারা। সভা শেষে আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অতিথিদের ইফতার করানো হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা