,

কসবায় বিএনপির ইফতার দোয়া মাহফিল

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : শনিবার (১১জুলাই) কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া বারের সাবেক সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আহমেদ খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, উপজেলা বিএনপি সহ-সভাপতি বেনজির আহমেদ রাশু, এডভোকেট আবদুল মালেক, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ভুইয়া, পৌর বিএনপি সভাপতি মো. আশরাফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুশফিকুর রহমান বলেন; দেশ এখন ছদ্মবেশে গণতন্ত্রের নামে বাকশাল চলছে। যে রাজনীতি মানুষের অধিকার দিতে পারে না সে রাজনীতি আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু ধারার রাজনীতি যেখানে সকলের সমান অধিকার থাকবে। তিনি আরো বলেন, জনগণের সমর্থন ছাড়া কোন সরকার অতীতেও টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুৎ করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবে।

যুবদল সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; উপজেলা যুবদল সভাপতি উসমান হারুনুর রশীদ শাহীন, ওলামা দল সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক সাহিদুল খাঁ, টিআলী কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা গোলাম মোস্তফা ও আলাউদ্দিন।
    

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা