,

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ঘরে, রক্ষা পেলো দুই পরিবার

news-image

জেলা সদরের ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতঘরে ঢুকে পড়েছে। এ সময় অলৌকিকভাবে রক্ষা পেলেন গাড়িতে ও ঘরে থাকা দুই পরিবারের লোকজন। সদর উপজেলার সগড়া মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সকালে নরসিংদী জেলার মাধবদী থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ, ৩৯-৪০৮৬) করে ময়মনসিংহের আটারবাড়ি যাওয়ার পথে সদর উপজেলার সগড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি কয়েকটি সুপারি ও কলাগাছ ভেঙে রাস্তার পাশের স্থানীয় তাহের মুহুরির ছেলে বাদল মিয়ার টিনের ঘরে ঢুকে পড়ে। গাড়িটি ঘরের খুঁটি ও শো-কেসে ধাক্কা লেগে আটকে যায়। এতে গাড়ির সামনের বাম্পারসহ অনেকাংশ ভেঙে যায়। তখন বাদল মিয়া তার পরিবার নিয়ে ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। গাড়িতে ড্রাইভার ও গাড়ির মালিক, স্ত্রী এবং এক ছেলে ছিল। ভাগ্যক্রমে দুই পরিবারের লোকজন রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় কেউ আহত হননি। এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী গাড়িসহ চালক ও মালিককে আটকে রাখে। একপর্যায়ে বাদলকে ক্ষতিপূরণ হিসেবে ২৭ হাজার টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নেন মালিক। ঘটনাস্থল থেকে কয়েকজন বলেন, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মীর মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও এমন কোনো অভিযোগ পাইনি।

– See more at: http://www.kalerkantho.com/online/country-news/2015/07/11/243982#sthash.kGQZQqGZ.dpuf

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা