,

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সুবিধা পাবেন নারীরা

news-image

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছেন। এ পরিবর্তনের অংশ হিসেবে এবার নারীরা বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সুবিধা পাবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।'অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট' নামে একটি আইন জারি হওয়ার পর মার্কিনিদের স্বাস্থ্যগত কিছু সুবিধা নিশ্চিত করা হবে। এর আওতায় নারীরা বিনা পয়সায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাবেন। ইন্সুরেন্স কম্পানিগুলো নারীদের এ সুবিধা প্রদান করবে।ওবামা প্রশাসনের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (ডিএইচএইচএস) এ নিয়ম পাস করে শুক্রবার। এতে তাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। নতুন আইন অনুযায়ী নারীরা প্রয়োজনীয় সেবা, স্ক্রিনিং ইত্যাদি পাবেন মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নীতিমালা অনুযায়ী। স্বাস্থ্যগত বিষয় হওয়ায় এ সেবার দায়িত্ব পড়ছে হেলথ-ইন্সুরেন্স কম্পানিগুলোর ওপর। 'কন্ট্রাসেপটিভ সার্ভিস'-এর আওতায় সব খরচ তাদের বহন করতে হবে। যে নারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদের প্রতিষ্ঠানের খরচে স্বাস্থ্য ইন্সুরেন্স করতে হবে। এ খরচের আওতাতেই এখন থেকে জন্মবিরতিকরণ সেবা দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ