,

খালেদার বিচারে ঈদের পরই ট্রাইব্যুনাল : তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণহত্যাকারী, আগুন সন্ত্রাসের নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। ঈদের পরই এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। তিনি বলেন, এই ট্রাইব্যুনালে গণহত্যার দায় থেকে যদি বেগম জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তবে রাজনীতি করবেন, আর নির্দোষ প্রমাণ করতে না পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে যাবেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে শনিবার সকাল ১১টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের কাছে আইনের উর্ধ্বে কেউ নয়, বেগম খালেদা জিয়াও নয়। সাবেক এই প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে ভয়াবহ আগুন দিয়ে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার নেতৃত্ব দিয়েছেন। ৯৩ দিনের এই আগুন সন্ত্রাসের জন্য ও মানুষ পোড়ানোর গণহত্যার দায়ে বেগম খালেদা জিয়া অভিযুক্ত। তার নামে মামলা হয়েছে। তদন্ত শেষ হয়েছে। কয়েকটির চার্জশিট দাখিলও হয়েছে। এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও ভূমি কর্মকর্তা গাজী তারেক সাইমলসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ