,

নাশকতার আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বিগত অবরোধ আন্দোলনের সময় পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ তুলেছেন তার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। তিনি বলেন, সরকার বলছে বিএনপি পেট্রলবোমা মেরেছে। বিএনপি বলছে, পেট্রলবোমা মারার সঙ্গে বিএনপি জড়িত নয়। এই অবস্থায় আমাদের দাবি হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি করে প্রকৃত জড়িতদের চিহ্নিত করা। আজ শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। ড. রিপন বলেন, একটি দলের প্রধানের পক্ষ থেকে যখন এসব অভিযোগ করা হয় তখন তদন্ত দুরূহ হয়ে পড়ে। সে জন্য আমরা জাতিসংঘের মাধ্যমে এর তদন্ত দাবি করছি। নাশকতায় অভিযুক্ত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইবুনাল করা হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন বলেন, এ অভিযোগের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। আর খালেদা জিয়ার নির্দেশের কোনো প্রশ্নই আসে না। তাই শেখ হাসিনার অভিযোগ প্রমাণ করার জন্য আমরা আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ