,

ঈদে আসছে চমকে ভরপুর ‘অগ্নি-টু’

news-image

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে চমকে ভরা ছবি ‘অগ্নি-টু’। গত ৯ই জুলাই সেন্সরবোর্ড থেকে সিনেমাটি কর্তনবিহীন ছাড়পত্র পায়। মুক্তির আগেই নানা চমক দেখিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দুবিন্দুতে চলে এসেছে সিনেমাটি। সর্বশেষ গত মাসে এর ‘ম্যাজিক মামনি’ শিরোনামে গানটি ইউটিউবে প্রদর্শন শুরু হলে প্রথম চারদিনেই অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। দুই বাংলার সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। অগ্নির মতো অগ্নি-টু’তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। বিপরীতে রয়েছেন  কলকাতার ওম। অগ্নির মতো অগ্নি-টু’তেও ভিন্নধারার অ্যাকশন লুকে দেখা যাবে মাহিকে। এ সিনেমার মাধ্যমে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা এ নায়িকার। সিনেমার জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে মাহিকে। নতুন করে নাচ ও ফাইটের প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। মাহি বলেন, নিজের অভিনয় নিয়ে বরাবরই আমি খুশি। অনেক শ্রম ও ত্যাগ তিতিক্ষার ফসল ‘অগ্নি-টু’। আমি বিশ্বাস করি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার বিশ্বাস ‘অগ্নি-টু’ যেমন মুক্তির আগেই আলোড়ন তুলেছে, মুক্তির পরেও একই ধারা অব্যাহত রাখবে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে আরেকটি ইতিহাস করবে। আর আমিও হয়তো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবো। ‘অগ্নি-২’ সিনেমাটির আরও একটি চমক হলো ঈদে মুক্তির পর পরই বিশ্বের ৮টি দেশে প্রদর্শন হবে সিনেমটি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ঈদের পর আগামী ১৪ই আগস্ট থেকে ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও আমেরিকায় প্রদর্শন হবে সিনেমটি। এসব দেশে প্রদর্শনের সময় প্রচার-প্রচারণার জন্য সেখানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান পাত্র-পাত্রী এবং পরিচালক ইফতেখার চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা