বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আঘাত হানতে পারে সুপার টাইফুন, ৮ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

news-image

চীনের পূর্বাঞ্চলে আজ দিনের শেষ ভাগে শক্তিশালী টাইফুন ‘চ্যান-হোম’ আঘাত হানতে পারে। গতকালই উপকূলীয় অঞ্চলসমূহে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এর আগে এক পূর্বাভাসে গতকাল রাত বা আজ সকালের দিকে টাইফুনটির আঘাত হানার কথা বললেও, এখন মনে করা হচ্ছে দিনের শেষ ভাগে বা রাতে এটি আঘাত হানবে। উপকূলীয় অঞ্চলসমূহ থেকে ৮ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। উপকূলীয় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশের মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চীনের বৃহত্তম শহর সাংহাইসহ পূর্বাঞ্চলীয় উপকূলে প্রবল বেগে আছড়ে পড়বে এ ঘূর্ণিঝড়টি। ঝড়ের সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বা ১১৬ মাইল পর্যন্ত। প্রায় ৪০০ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। সতর্কবার্তায় বলা হচ্ছে, ১৯৪৯ সালের পর ওই অঞ্চলেলল সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে ঘূর্ণিঝড় চ্যান হোম। বন্দর-নগরী নিংবোর কাছে ঝেজিয়াং প্রদেশে আঘাত হানবে এটি। এরপর সাংহাইতে চলবে এর তা-ব। সাংহাইয়ে প্রবল বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। রেড অ্যালার্ট জারি করে মাছ ধরার ২৯,০০০ বোটকে তীরে ভেড়াতে সক্ষম হয়েছে উপকূলীয় কর্তৃপক্ষ। সমুদ্রে ১০ মিটার বা ৩৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস বা ঢেউ আছড়ে পড়ছে। শুক্রবার ভোর ৫টার দিকে সুপার টাইফুনটির অবস্থান ঝেজিয়াং প্রদেশের উপকূলের ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শনাক্ত করা হয়। এদিকে অব্যাহত ভারি বর্ষণে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলগুলো। এ সপ্তাহের প্রথম দিকে ঝড়টি ফিলিপাইনে আঘাত হানে। সেখানে ৫ জনের মৃত্যু হয়। তাইওয়ান ও জাপানেও ঘূর্ণিঝড়টি আঘাত হানে এবং কয়েকজন আহত হন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক