,

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের কষ্টের জয়

news-image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর এখন জিম্বাবুয়ে সফরে টিম ইন্ডিয়া। শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে তারা। আর প্রথম ম্যাচে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষের সাথে কষ্ট করে জয় পেয়েছে ভারত। টসে জিতে ভারতকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান এল্টন চিগুম্বুরা। ইনিংস শুরুতেই বিপর্যয়ে পড়ে শক্তিশালী ভারত। তবে এই বিপর্যয় কাটিয়ে আমবাতি রাইডুর দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়েকে ২৫৬ রানের লক্ষ্য বেঁধে দেয় সফরকারীরা।
 
তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে একপ্রকার জিততে জিততেই হারল জিম্বাবুয়ে। দলীয় ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর স্বাগতিকদের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন এল্টন চিগুম্বুরা। ব্যক্তিগত ১০৪ রান নিয়ে শেষপর্যন্ত অপরাজিত থাকলেও দলকে উদ্ধার করতে পারেননি তিনি। ভাগ্যের সমর্থন না থাকায় ভারতের বিপক্ষে শেষ অবধি মাত্র ৪ রানে হেরেছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে সিকান্দার রাজা ৩৭ এবং হ্যামিল্টন মাসাকাদজা ৩৪ রান করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ড বিনি এবং অক্ষর প্যাটেল। তাছাড়া ভুবনেশ্বর, কুলকারনি এবং হরভাজন সিং একটি করে উইকেট নেন। এর আগে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রানে থামলেও দলীয় মাত্র ৮৭ রানেই মূল্যবান ৫টি উইকেট হারিয়ে বসে ভারত। ওপেনিংয়ে নামা আজিঙ্কা রাহানে ব্যক্তিগত ৩৭ রান করে সাজঘরে ফেরেন। তবে ভারতের ওই  বিপর্যয়ের মুহূর্তে দলের হাল ধরেন আমবাতি রাইডু। ১২টি চার এবং ১টি ছক্কার বিনিময়ে ১২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। ওয়ানডেতে দেশের জার্সিতে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।
রাইডুকে ক্রিজে সহায়তা করেছেন স্টুয়ার্ড বিনি। ৭৬ বলে ৭৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। ভারতের দলীয় ২৫৫ রানের মধ্যে ১৬০ রানই এসেছে রাইডু-বিনি জুটি থেকে। ষষ্ঠ উইকেট এটি ভারতের সর্বোচ্চ জুটি। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো এবং চামু চিবাবা। একটি উইকেট পেয়েছেন ব্রিয়ান ভেটরি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ