,

সাটুরিয়ায় কাঁঠাল এখন গোখাদ্য!

news-image

জনপ্রিয় রসালো ফল কাঁঠাল এবার মানিকগঞ্জ সাটুরিয়ার গোখাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম অস্বাভাবিকভাবে পড়ে গেছে। গত বছর যে সাইজের কাঁঠাল ৬০-৭০ টাকা বিক্রি হয়েছে, সেটি এবার বিক্রি হচ্ছে মাত্র ২০-২৫ টাকায়। তা-ও ক্রেতা পাওয়া দুষ্কর। দাম সস্তা হওয়ায় অনেকে গরুর খাবার হিসেবে কাঁঠাল বেছে নিচ্ছেন। সাটুরিয়ার কাঁঠালের বৃহৎ পাইকারি বাজার সাটুরিয়া সদর। মওসুমে প্রতি হাটবারে জেলার বিভিন্ন এলাকা থেকে উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা হাজার হাজার কাঁঠাল নিয়ে আসেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় এবার এ ব্যবসায় জমেনি। সাটুরিয়ার অতীতের জমজমাট কাঁঠাল বাজার এখন শূন্য। উপজেলার তিল্লি গ্রামের কাঁঠালচাষি মনির হোসেন জানান, তার ২৫টির মতো কাঁঠালগাছ আছে। গত বছর ব্যাপারীদের কাছে পাইকারি দরে কাঁঠাল বিক্রি করে ৪৫ হাজার টাকারও বেশি পেয়েছিলেন। এবার গত বছরের চেয়ে বেশি কাঁঠাল হয়েছে। কিন্তু এ পর্যন্ত একজন ব্যাপারীও আসেননি। খুচরা বিক্রি করতে গেলে ৭০ টাকার কাঁঠাল ২০-২৫ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না। কিন্তু এই দামেও ক্রেতা নেই। বাধ্য হয়ে পাকা কাঁঠাল থেকে বিচি বের করে সবজি হিসেবে রেখে বাকি অংশ গোখাদ্য করা হচ্ছে। কাঁঠাল ক্রেতা উপজেলার বরাইদ গ্রামের শামীম মিয়া ছোট বড় চার-পাঁচটি কাঁঠাল কিনে ফিরছিলেন বাজার থেকে। কাঁঠালের ক্রেতা নেই; কিন্তু তিনি এত কাঁঠাল কিনেছেন কেন জানতে চাইলে জানান, এর বিচি দিয়ে তরকারি এবং বাকিটা গরু ছাগলের খাদ্য হবে। তিনি ৬০ টাকায় কাঁঠালগুলো কিনেছেন। এই কাঁঠালগুলোর দাম গত বছর ছিল কমপক্ষে ২৫০ টাকা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি