,

বাংলাদেশীেদের ওপর হামলা : বিজিবি ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র রেখে পালালো বিএসএফ

news-image

বাংলাদেশের অ্ভ্যন্তরে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও এলাকাবসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। শুক্রবার ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে প্রধান পিলার ১৩-এর সাবপিলার ৩-এর আওতায় রিভার পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে। বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশি নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়। আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়। সুবেদার আবদুর রব আরো জানান, মাদরা সীমান্তে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও বিএসএফের ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে আর এমনটি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। সৌহার্দ্যপূর্ণ এ পতাকা বৈঠক শেষে বিজিবির জব্দ করা অস্ত্র ও গুলি বিএসএফকে ফেরত দেয়া হয়। স্থানীয় এলাকাবাসী জানান, রাখালরা কয়েকটি ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে এসে ছেড়ে দিয়েছে এমন খবর পেয়ে সেগুলো ফিরিয়ে নিতে বিএসএফ বাংলাদেশ অংশে ঢুকে যায়। তারা অতর্কিত ভাবে গ্রামবাসীর ওপর হামলা করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা