,

গাফফার চৌধুরী ও লতিফ সিদ্দিকীরা ঈমানহরনের ষড়যন্ত্রের লিপ্ত : ইসলামী ঐক্যাজোট

news-image


ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও একই দল সমর্থিত নিউইয়র্ক প্রবাসী কলাম লেখক গাফফার চৌধুরীকে বাংলাদেশের স্বাধীনতার শত্রু ও বিদেশী শক্তির সেবাদাস উল্লেখ করে তাদের তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট নেতারা। একই সঙ্গে তারা গাফফার চৌধুরী ও লতিফ সিদ্দিকীকে নাস্তিক মুরতাদ আখ্যা দিয়ে এরা ঈমানহরণের নাশকতায় জড়িত বলেও অভিযোগ করেন। শুক্রবার জুমা বাদ রাজধানী লালবাগে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে সংগঠনের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশে এখন যে ভয়ানক দুর্যোগ চলছে তা শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক নয়,বরং আদর্শিক ও সাংস্কৃতিকও।আর আদর্শিক ও সাংস্কৃতিক বিপর্যয়ে দেশের অস্তিত্বই বিপন্ন হয়,জনগণের নিজ নিজ ধর্ম নিয়ে বেঁচে থাকাটাও কঠিন হয়ে যায়।বাংলাদেশের স্বাধীনতার শত্রু এবং বিদেশী শত্রু শক্তির সেবাদাস মুরতাদ লতিফ আর জোকার গাফফাররা সে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, ইসলামের শত্রুপক্ষের হাতে অধিকৃত দেশের রাজনীতি,শিক্ষা-সংস্কৃতি ও আইনসহ সব কিছু মুক্ত করে, অদিম জাহিলিয়াতের অসভ্য, অশ্লীল সংস্কৃতি ও নাস্তিক মুরতাদ গোষ্ঠীর বিপদ থেকে দেশবাসীকে জাহান্নামের আগুণ থেকে জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে নিরলস প্রচেষ্টা করতে হবে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। বক্তব্য রাখেন , মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুঈনুদ্দীন রুহী,মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ইসহাক,মাওলানা মাহমুদুল হক,মাওলনা আবদুল আজিজে মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

    
 
 
   
      

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা