,

ময়মনসিংহে মৃত্যুর ঘটনায় শিবিরের শোক

news-image

ময়মনসিংহের নূরানী জর্দা কারখানায় জাকাতের কাপড় আনতে গিয়ে ২৫ জনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১০ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতারা শোক প্রকাশ করার পাশাপাশি ঘটনার  সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। একইসঙ্গে নিহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। নেতারা মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে