,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা মদ সহ ১ জনকে আটক করেছে বিজিবি

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির নলগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা ৪৮ বোতল হুইস্কি সহ বাচ্চু মিয়া নামক ১ জনকে আটক করেছে  ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।শুক্রবার ভোরে এ অভিযান হয়েছে। 
বিজিবি সূত্র জানায়, বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামে বিপুল পরিমান মাদক মজুদ আছে এ গোপন সংবাদ পেয়ে  ১২ ব্যাটালিয়নের সিংগাড়বিল বিওপি ও আলীনগর বিওপির টহল দল মাদক স¤্রাট বাচ্চু মিয়া প্রকাশ পাগলা বাচ্চুর বাড়িতে অভিযান চালায়। বাচ্চু মিয়ার বসত বাড়ি তল্লাশী করে রান্না ঘর থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ৪৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার এবং বাচ্চু মিয়াকে আটক  করে। 
এ ব্যাপারে ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম জানান, বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। সে ভারত থেকে বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে এনে ব্যবসা করে। মাদক সম্রা্ট 
হিসেবে  সে সীমান্ত এলাকায় পরিচিত । তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে