,

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৯ বাংলাদেশি নিহত

news-image

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।


বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জান যায়।


প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদ থেকে ১৯০ কিলোমিটার দূরে মাজমা এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।


হতাহত ব্যক্তিদের মাজমার কিং খালেদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।


হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হতাহত ব্যক্তিদের সবাই সৌদি আরবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকাটিতে বিস্ফোরণ ঘটে।


এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিচে পড়ে যায়।


পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নয়জনকে মৃত ঘোষণা করেন।


তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ