,

ড্রোন উড্ডয়নে নতুন আইন করল জাপান

news-image

জাপানের প্রধানমন্ত্রীর দফতর, সম্রাটের প্রাসাদ এবং পরমাণু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ এলাকার ওপর দিয়ে ড্রোন চলাচল নিষিদ্ধ করে একটি আইন অনুমোদন করেছে দেশটির সংসদের নিম্নকক্ষ। জাপান সংসদের বেশির ভাগ সদস্য এই আইন অনুমোদন করেছে। আইনটি কার্যকর হওয়ার আগে জাপানি সংসদের উচ্চকক্ষে তা অনুমোদিত হতে হবে। জাপানি সংসদের উচ্চ কক্ষের চলতি অধিবেশনে তা অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে। ড্রোন ছাড়াও এ আইনে প্যারাগ্লাইডারের ওপরও বাধানিষেধ আরোপ করা হয়েছে। নতুন এ  আইন লঙ্ঘনকারীকে এক বছরের কারাদণ্ড বা ৪২০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা যেতে পারে। এছাড়া, বিমান বন্দর ও ঘন জনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ড্রোন চলাচল নিষিদ্ধ করে আলাদা একটি বিল উত্থাপন করার বিষয়ে জাপান সরকার ভাবছে বলে একটি খবরে দাবি করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দফতরের ছাদে এপ্রিল মাসে ছোট্ট একটি ড্রোন নামার পর এ সংক্রান্ত আইন প্রণয়নের বিষয় হাতে নেয় সরকার। ওই ক্ষুদ্র ড্রোনটি ফুকুশিমা থেকে এসেছিল এবং তাতে অল্প মাত্রার তেজস্ক্রিয় উপাদান পাওয়া গিয়েছিল। ইয়াসু ইয়ামামোতো নামের ৪০ বছর বয়সি এক ব্যক্তি ড্রোনটি পরিচালনা করেছিলেন। জাপান সরকারের পরমাণু জ্বালানি বিষয়ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রীর দফতরের ছাদে ড্রোন নামানোর অভিনব পন্থা বেছে নিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা