বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবার দোয়ায় আল্লাহ আমাকে তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন’

news-image

বিনোদন প্রতিবেদকটানা ১৫ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। গত ২৬শে জুন শ্বাসকষ্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করান। প্রয়োজনে ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টও ব্যবহার করেন। নানা উৎকণ্ঠা, উদ্ভট মিথ্যা প্রচারণা- সবকিছু মিলিয়ে গত ১৫টি দিন রাজ্জাক পরিবার এবং চলচ্চিত্র শিল্পসহ দেশবাসীর কেমন কেটেছে তা আল্লাহই জানেন। বুধবার বিকালে রাজ্জাক ফেরেন তার প্রিয় লক্ষ্মীকুঞ্জে পরিবারের কাছে। বৃহস্পতিবার সকালে মানবজমিনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। এখন কেমন আছেন জানতে চাইলে শিশুদের মতো কেঁদে ওঠেন তিনি। বলেন, সকলের দোয়ায় মহান আল্লাহ আমাকে তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের সবার দোয়া আমাকে যমের হাত থেকে ছিনিয়ে এনেছে। তোমাদের এই ভালবাসার ঋণ আমি কোনদিনই শোধ করতে পারবো না। নায়করাজ রাজ্জাক বলেন, জ্ঞান ফেরার পর আমি সব জেনেছি, সব শুনেছি। কৃতজ্ঞতায় মনটা ভরে গেছে। শুনেছি যেদিন আমাকে আইসিইউতে নেয়া হয় সেদিনই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আমার প্রিয় ইনু ভাই এসেছিলেন আমাকে দেখতে। কিন্তু দেখতে না পেরে ফিরে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এসেছিলেন। আর আমার সিনেমার লোকেরা যখন সুযোগ পেয়েছেন ছুটে এসেছেন আমাকে দেখতে। আমি এইসব মানুষের কাছেও কৃতজ্ঞ। নায়করাজ বলেন, সবাই বলে পরিবারের কর্তা হিসেবে আমি খুবই দায়িত্বশীল। কিন্তু এই অসুস্থতার সময় আমার পরিবার, আমার স্ত্রী, ছেলেমেয়ে, পুত্রবধূরা, মেয়ের জামাই- এমনকি আমার ছোট ছোট নাতি-নাতনিরাও যে আমার জন্য কতটা কষ্ট করেছে সেটা শুনলেই আমার কান্না আসে। আমার পরিবারের প্রতিটি সদস্য আমার চেয়েও অনেক দায়িত্বশীল। তাদের দায়িত্বশীল ভূমিকায় আজ আমি বাসায়, আমার পরিবারের মাঝে। ওদেরকে ধন্যবাদ দেব না? ওদের এই দায়িত্বশীলতার জন্য আমি গর্ববোধ করছি। নায়করাজ রাজ্জাক বলেন, আমার অসুস্থতায় সারা দেশের মানুষ উৎকণ্ঠায় ছিল। দায়িত্ববান সাংবাদিক এবং গণমাধ্যম প্রতি মুহূর্তে আমার খবরাখবর তাদের কাছে পৌঁছে দিয়েছে, আমাকে কৃতজ্ঞতার আবদ্ধে বেঁধে দিয়েছে। দু’একটি গণমাধ্যম এবং কিছু ভক্ত না জেনে ভুলও করেছে, কিন্তু আমি সেসব ভুলে গেছি। তারাও যেটা করেছে তাদের ভালবাসা থেকে করেছে। যদিও তাদের তথ্যে ভুল ছিল। কিন্তু এখন আমি এসব মনে রাখতে চাই না। আমি চাই সবার দোয়া। সবার দোয়ায় মহান আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এখন থেকে আমি ডাক্তারদের পরামর্শ ও আমার পরিবারের কথামতো চলবো। কোন অনিয়ম করবো না। জীবনধারাকে বদলে দেব। তোমরা দোয়া করো যেন আমি তোমাদের মাঝে আরও অনেকদিন বেঁচে থাকতে পারি। সবার দোয়া ও ভালবাসায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারি। দেশ ও জাতির জন্য কিছু করতে পারি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক