,

প্রথম ওয়ানডেতে বৃষ্টির চোখ রাঙানি

news-image

নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরল বাংলাদেশ। এটা যেমন মাশরাফিদের জন্য সুখের বিষয়, তেমনি দক্ষিণ আফ্রিকা দলে ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি স্বস্তির। যতই সফরকারীরা ২-০তে টি ২০ সিরিজ জিতুক না কেন, তারাও মানছে যে, নিজেদের আঙিনায় ওয়ানডে সিরিজে বাংলাদেশ সমীহ জাগানো দল। বিশেষ করে পাকিস্তান ও ভারতকে যেভাবে উড়িয়ে দিয়েছে টাইগাররা, তাতে তাদের সমীহ করতে বাধ্য যে কোনো প্রতিপক্ষ। এই পটভূমিতে আজ মিরপুরে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ডে-নাইট ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস-৩-এ। এদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কাল প্রায় সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে যায়। সারাদিন পিচ ঢাকা থাকে কভারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজও ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি অথবা বজ বৃষ্টি হতে পারে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয় স্বাগতিকদের অনুপ্রেরণা। দক্ষিণ আফ্রিকা অবশ্য ভারত ও পাকিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষ। এদিকে ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে একটি ম্যাচ জয়ের কথা উঠছে। এই সিরিজে একটি ম্যাচ জিততে পারলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে না জিততে পারলেও বাংলাদেশের খেলার সম্ভাবনা থাকবে। টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজার লক্ষ্য তিন ম্যাচেই জয়। কাল মাশরাফি বলেন, ‘শুধু একটা জয়ের কথা বললে ভুল হবে। আমরা তিনটা ম্যাচ জয়ের জন্যই নামব। তবে কাজটা খুব কঠিন হবে।’ এই সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে আইসিসির নতুন নিয়ম চালু হচ্ছে। শেষ দশ ওভারে বাংলাদেশের দ্রুত রান তোলার রেকর্ড কম রয়েছে। নতুন নিয়মে কাজটা হবে আরও কঠিন। কারণ পাঁচ ফিল্ডারকে শেষ দশ ওভারে ৩০ গজের বাইরে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ ম্যাচে মাত্র একবারই জিতেছে বাংলাদেশ, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। একমাত্র জয়টা ছিল ২০০৭ সালে বিশ্বকাপে। বিশ্বকাপ থেকে বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলছে। কিন্তু প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, তখন সমীকরণ পরিবর্তন করে স্পিন সহায়ক উইকেট চেয়েছে স্বাগতিকরা। টি ২০ ক্রিকেটে অবশ্য স্পিনে নিজেরাই বিপদে পড়েছে। ওয়ানডে সিরিজেও প্রোটিয়াদের স্পিন ফাঁদে ফেলার চেষ্টা থাকবে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বকাপে জোড়া শতক হাঁকানো মাহমুদউল্লাহ ও এনামুল হক বিজয়। তবে আজ এনামুলের একাদশে থাকার সম্ভাবনা কম। লিটন কুমার দাসের জায়গায় ফিরতে পারেন মাহমুদউল্লাহ। টি ২০-র মতো আট বাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা। টি ২০ সিরিজে ভালো করতে পারেননি তামিম ইকবাল। টানা ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি না পাওয়া মুশফিকুর রহিমকে নিয়েও কিছুটা চিন্তিত টাইগাররা। আগের দুটি সিরিজে মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ঠিকমতো ব্যাটিংয়ের সুযোগ পাননি। প্রোটিয়াদের বিপক্ষে টি ২০ সিরিজে কেউ ভালোই করতে পারেননি। মাহমুদউল্লাহর দলে ফেরা এবং ভিন্ন ফরম্যাট বলে আÍবিশ্বাস বেড়েছে। ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে চার নম্বরে। বাংলাদেশ সপ্তম স্থানে। সফরকারীদের ৩-০তে হারাতে পারলে ছয়ে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের। ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নামলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’জন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। মাশরাফি মুর্তজার সঙ্গে মুস্তাফিজুর রহমানকে একাদশে দেখা যেতে পারে। আরাফাত সানি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকতে পারেন। সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। লেগ-স্পিনার জুবায়ের হোসেনও একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন। এদিকে এবি ডি ভিলিয়ার্স দেশে ফেরায় স্বস্তি পেয়েছেন তামিম ইকবালরা। দলের সেরা ব্যাটসম্যানকে মিস করবেন বলে জানিয়েছেন ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা। শুধু টেস্ট দলের নেতৃত্ব দিতে এসে ওয়ানডে সিরিজেও অধিনায়কত্ব করার দায়িত্ব তার কাঁধে। ভিলিয়ার্স দেশে ফিরলেও ডি কক, আমলা, ফাফ ডু প্লেসি, ডেভিড মিলারদের নিয়ে গড়া ব্যাটিং অর্ডার ভাঙতে বাংলাদেশকে সেরাটাই দিতে হবে। টি ২০ ক্রিকেটে প্রোটিয়াদের স্পিন বোলিংই বাংলাদেশের ইনিংসে ধস নামিয়েছে। ওয়ানডে দলে যুক্ত হয়েছেন ইমরান তাহির। সফরকারীদের দলে রয়েছেন দু’জন লেগ-স্পিনার। অধিনায়ক আমলা বলেন, ‘বাংলাদেশ গত কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলছে। তারা ভালো খেলেই আগের দুই সিরিজ জিতেছে। টি ২০-র চেয়ে ওয়ানডে ক্রিকেটের রেকর্ডও ভালো তাদের। বাংলাদেশকে আমরা তাদের প্রাপ্য সম্মানের পুরোটাই দেব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ