বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাংলায় মাহি

news-image

সর্বশেষ সাংবাদিক হয়ে দর্শকের সামনে এসেছিলেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবার তিনি কলকাতার নায়ক ওমের সাথে জুটি বেঁধে দর্শককের সামনে হাজির হবেন ‘অগ্নি-টু’ চলচ্চিত্রে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। আসছে ঈদে দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে মাহির নতুন এই ছবি। সিনেমাটি নিয়ে তার প্রত্যাশার কথা জানাচ্ছেন 
অজেয় চৌধুরী
নাটক, সিনেমা, গান—বাংলাদেশের সব অঙ্গনের সব রেকর্ড ভেঙে দিল মাহিয়া মাহির নতুন চলচ্চিত্র ‘অগ্নি-টু’। আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত এই ছবির ‘ম্যাজিক মামণি’ শিরোনামের একটি আইটেম গান ইউটিউবে প্রদর্শন শুরু হয় গত ৪ জুন থেকে। প্রথম দিনেই ইউটিউবে রীতিমতো হুলস্থূল ফেলে এবং রাতারাতি আলোচনায় চলে আসে। ইউটিউবে প্রচারের শুরু থেকেই একের পর এক রেকর্ড করে আসছে গানটি। জানা গেছে, প্রচারের প্রথম ৬ দিনে ৪ লাখ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এদিকে মুক্তির আগে গানটির অভাবনীয় দর্শকসাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গানটির পারফর্মার মাহিয়া মাহি। নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, ‘একইসঙ্গে আমি অভিভূত এবং গর্বিতও বটে। একটা গান এতটা দর্শক জয় করবে—ভাবিনি কখনো। এজন্য দর্শক এবং আমার ভক্তদের কাছে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি।’ ‘ম্যাজিক মামণি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি, সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। বর্তমানে মাহি খোশমেজাজেই রয়েছেন তার নতুন চলচ্চিত্রের আইটেম গানের আশাব্যঞ্জক সাড়া নিয়ে। ‘রোমিও জুলিয়েট’ মুক্তির প্রায় তিন মাস পর সর্বশেষ মুক্তি পায় মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি। মে দিবসে মুক্তি পাওয়া ওই ছবিটি পরিচালনা করেছিলেন সাফি উদ্দিন সাফি। আর ছবি মাহির নায়ক ছিলেন আরিফিন শুভ। ওই ছবিতে মাহি সাংবাদিক চরিত্রে ভালো অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ‘অগ্নি-টু’ সিনেমাটি আগামী ঈদের দিন থেকে দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে। আগামী ২০ জুন সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছে। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। ‘অগ্নি’র মতো ‘অগ্নি-টু’তেও ভিন্নধারার অ্যাকশন লুকে দেখা যাবে মাহিকে। এই সিনেমার মাধ্যমে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা মাহির। সিনেমার জন্য অনেক কিছু কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে মাহিকে। নতুন করে নাচ এবং ফাইটের প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। মাহি বলেন, ‘নিজের অভিনয় নিয়ে বরাবরই আমি খুশি। অনেক অনেক শ্রম এবং ত্যাগ তিতিক্ষার ফসল ‘অগ্নি-টু’। আমি বিশ্বাস করি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার বিশ্বাস ‘অগ্নি-টু’ যেমন মুক্তির আগেই আলোড়ন তুলেছে, মুক্তির পরেও একই ধারা অব্যাহত রাখবে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে আরেকটি ইতিহাস করবে। আর আমিও হয়তো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাব।’ ‘অগ্নি ২’ সিনেমাটির আরও একটি চমক হলো ঈদে মুক্তির পর পরই বিশ্বের আরও ৮টি দেশে প্রদর্শিত হবে সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ঈদের পর আগামী ১৪ আগস্ট থেকে ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে সিনেমাটি। এ দেশগুলোতে প্রদর্শনের সময় প্রচার-প্রচারণার জন্য সেখানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান পাত্র-পাত্রী এবং সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক