,

জাতীয় মূসক দিবস আজ

news-image

আজ শুক্রবার সারা দেশে মূসক (মূল্য সংযোজন কর) দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুসক সপ্তাহ পালন করা হবে। ‘যথাসময়ে ভ্যাট পরিশোধ করুন, জাতীয উন্নয়নে অবদান রাখুন’ স্লোগান নিয়ে এনবিআর এর উদ্যোগে এবার পঞ্চমবারের মত মূসক দিবস ও সপ্তাহ পালন করা হচ্ছে।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। মূসক দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড ভবনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান র‌্যালিটি উদ্বোধন করবেন। মূসক সম্পর্কে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে অধিকতর সচেতনতা সৃষ্টি করতে অন্যবারের মতো এবারো মূসক দিবস ও সপ্তাহে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী রবিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আজোন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ