,

প্রথম নজরুলসঙ্গীত গাইলাম

news-image

 

মেহরীন। কণ্ঠশিল্পী। সম্প্রতি মুঠোফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোনে প্রকাশ হয়েছে তার সপ্তম একক অ্যালবাম 'সেভেন'। অ্যালবাম ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন তিনি-অ্যালবামের নাম 'সেভেন' রাখলেন কেন? সাত বছর পর আমার সপ্তম একক অ্যালবাম এটি। তাই এর নাম 'সেভেন'। অ্যালবামটি ৭ জুলাই প্রকাশ হয়েছে। কেমন করে যেন সবকিছু '৭'-এ মিলে গেছে। তাই এটিকে লাকি সেভেন হিসেবে দেখছি। অ্যালবামের গানগুলো নিয়ে বলুন… ১০টি গান দিয়ে সাজানো হয়েছে এটি। গান লিখেছেন সাকী আহমেদ, তানভীর হাসান, জাহাঙ্গীর হায়দার দীপন, আলী আফজাল নিকোলাস, বাসুদেব বর্মণ ও আইয়ুব বাচ্চু। এ ছাড়া অ্যালবামে আমার লেখা ও সুরে দুটি গান রয়েছে। এগুলোর সুর-সঙ্গীত করেছেন হাবিব ওয়াহিদ, জামাল বিন ইয়েলেস, ডিজে আক্স, নীল অধিকারী, ফুয়াদ ইবনে রাব্বী, আলী আফজাল নিকোলাস, বাসুদেব বর্মণ, আইয়ুব বাচ্চুসহ অনেকেই। প্রতিটি গানই মেলোডি বেজ। এটি আমার নিজস্ব ব্যানার 'গো গার্ল' থেকে সিডি আকারে প্রকাশ করা হবে। একটি নজরুলসঙ্গীতও আছে। প্রথম নজরুলের গানে কণ্ঠ দিলেন? হ্যাঁ। এবারই প্রথম অ্যালবামে 'মধুরও বাশরী' শিরোনামে নজরুলসঙ্গীত গাইলাম। তবে ভক্তদের অনুরোধে মঞ্চে নজরুলসঙ্গীত গাওয়া হয়। টিভি অনুষ্ঠানেও নজরুলের গান গেয়েছি। গানগুলোর ভিডিও নির্মাণ করবেন না? নীল অধিকারীর পরিচালানয় এরই মধ্যে অ্যালবামের 'আজ এক নতুন দিন'-এর ভিডিও টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। আরও দুটি গানের ভিডিও নির্মাণ করেছি। এগুলোও খুব শিগগির প্রচার হবে। ঈদের পর আরও কিছু গানের ভিডিও নির্মাণ করা হবে। ঈদ অনুষ্ঠানের খবর বলুন… ঈদের কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। নাম মনে নেই। তা ছাড়া ঈদের কয়েকটি সরাসরি সঙ্গীতানুষ্ঠানেও থাকছি।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা