,

ফাইনালে সেরেনা-মুগুরেজা

news-image

দু'জনের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ যতটা না মাঠের, তার চেয়ে বেশি বাইরের। নয়তো সেরেনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভার টেনিস কোর্টের লড়াই অনেক দিন ধরেই একপেশে। যার আরও একটি দৃষ্টান্ত দেখা গেল গতকালের উইম্বলডন সেমিফাইনালে। রুশ টেনিস তারকাকে অনায়াসে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে ২০০৫ সালের পরে দেখা হওয়া ১৭টি লড়াইয়েই জিতলেন টেনিসের বর্তমান নাম্বার ওয়ান। ফাইনালে তার প্রতিপক্ষ স্পেনের গ্যারবিন মুগুরেজা। সেরেনা-শারাপোভা ম্যাচের আগে প্রথম সেমিতে মুগুরেজা ৬-২, ৩-৬ ও ৬-৩ সেটে হারান পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। এটিই মুগুরেজার প্রথমবারের মতো উইম্বলডন ফাইনালে ওঠার ঘটনা। গত বছর ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরেনাকে হারিয়ে দিয়েছিলেন মুগুরেজা। ওই আসরের কোয়ার্টার ফাইনালই ছিল এ পর্যন্ত মুগুরেজার ক্যারিয়ার সর্বোচ্চ সাফল্য। বছরের সেরা গ্র্যান্ডস্লামের শিরোপা লড়াইয়ে সেরেনা-মুগুরেজা মুখোমুখি হবেন ১১ জুলাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে