,

‘মন্ত্রীর অব্যাহতি নিয়ে বিএনপির মাথাব্যথা নেই’

news-image

মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের গোল্ডেন প্লেট হোটেলে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন,  এ সরকার ও সংসদ অবৈধ। তাই অবৈধ সরকারের মন্ত্রীদের মন্ত্রিত্ব নিয়ে বিএনপির কোনো বক্তব্য নেই। সৈয়দ আশরাফের অব্যাহতি নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। যে সংসদে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা প্রধানমন্ত্রীর বিশেষ দহৃত হিসেবে দায়িত্ব  পালন করেন সেই সরকার কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে তা খুব সহজে বোঝা যায়। দেশের অবস্থা ভালো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, অনির্বাচিত সরকারের দায়িত্বহীন শাসনে দেশবাসী অনেক কষ্টে আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে  আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি নূরুল আমীন ভূঁইয়া বাদশার সভাপতিত্বে  ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন প্রমুখ।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে