,

আখাউড়ায় গণধর্ষণের ঘটনায় অটোরিকশা চালক আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গণধর্ষণের ঘটনায় রবিন (২০) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে বিজিবি সদস্যরা তাকে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। রবিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার গাজীবাজার থেকে এক কিশোরী তার ভাইয়ের শ্বশুড়বাড়ি যাওয়ার পথে অটোরিকশা চালক রবিন তাকে কৌশলে উপজেলার সীমান্তবর্তী উমেদপুর গ্রামে নিয়ে যায়।

এ সময় ভয় দেখিয়ে তাকে মো. জামাল মিয়া (২৩), ইয়ামিন মিয়া (১৮), জুনায়েত (১৯) ও অজ্ঞাত এক ব্যক্তি(৫০) তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষিত কিশোরীর চিত্কার শুনে আখাউড়া আইসিপি বিওপির সদস্যরা এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়।

পরে, স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি সদস্যরা ধর্ষণ ঘটনায় সহায়তাকারী রবিনকে আটক করে।

এ ঘটনায় ধর্ষিত কিশোরী বাদী হয়ে সাতজনকে আসামি করে বৃহস্পতিবার সকালে আথাউড়া থানায় মামলা দায়ের করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানে হয়েছে। আর ধর্ষণকারীদের ধরতে ইতিমধ্যেই পুলিশ মাঠে নেমেছে।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাকির হোসেন ও কাউছার মিয়া নামের আরো দুই অটোরিকশা চালককে থানায় নিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ