,

পানিশূন্যতা দূর করবে যেসব খাবার

news-image

গরম বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানিশূন্যতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গরমে শরীরকে সুস্থ রাখতে দৈনন্দিন খাদ্য তালিকার দিকে লক্ষ্য রাখতে হবে। শরীরে পানির ঘাটতি পূরণ করতে বিশেষজ্ঞরা কিছু খাবারকে চিহ্নিত করেছেন যা সহজেই আমরা হাতের কাছে পেতে পারি। গরমে যে খাবারগুলো থেকে সহজেই আমরা শরীরের পানির চাহিদার পূরণ করতে পারি- লেটুসপাতা: লেটুসপাতায় ৯৫% পানি থাকে। লেটুসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এতে ফ্যাট বলতে গেলে একদমই নেই,খুব কম ক্যালোরি আছে । লেটুসের পুষ্টিগুণও খুব ভালো। এতে ওমেগা-৩, ভালো পরিমাণ ফাইবার, আয়রন ও ক্যালসিয়াম আছে। ব্রকলি: পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে এতে প্রায় ৮৯% পানি আছে। এর প্রদাহী রোধক উপাদানগুলো গরমের অ্যালার্জি থেকে শরীরকে রক্ষা করে। ভাত: সিদ্ধ ভাতে ৭০% পানি থাকে। শরীর থেকে বের হয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে ভাত খুবই উপকারী। ভাতে প্রচুর আয়রন ও কার্বোহাইড্রেট আছে। আপেল: প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ আপেলে ৮৬% পানি থাকে।

দই: গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে দই এর বিকল্প খুব কমই আছে। দই আছে ৮৫% পানি। দই এর অণুজীবগুলোকে বলা হয় প্রো বাওটিক যা শরীরের জন্য খুব ভালো এবং গরমের অ্যালার্জিকে প্রতিহত করে। পাশাপাশি দই’এ প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ ও ক্যালসিয়াম আছে। সবাই যদি প্রতিদিন খাদ্য তালিকায় কম বেশি এই খাবারগুলো রাখেন তাহলে খুব সহজেই শরীরের পানি শূন্যতা ও অ্যালার্জিকে প্রতিহত করা যাবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা