বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানার ক্যারিয়ারে সুবাতাস

news-image

এখন ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। অভিনয়কে সঙ্গী করে সময় কাটছে তার। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে শুটিংয়ে মনোযোগ দিয়েছেন তিনি। নিয়মিত কাজের পাশাপাশি এবার ঈদেও বেশ সরব সুজানা। এবার ঈদের বেশকিছু নাটকে দেখা যাবে তাকে…
সুজানা জাফরএখন ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন আলোচিত মডেল-অভিনেত্রী সুজানা জাফর। অভিনয়কে সঙ্গী করে সময় কাটছে তার। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে শুটিংয়ে মনোযোগ দিয়েছেন তিনি। নিয়মিত কাজের পাশাপাশি এবার ঈদেও বেশ সরব সুজানা। এবার ঈদের বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। আসন্ন ঈদে বেশ কিছু খ- নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করেছেন সুজানা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে_ এহসান স্বাধীনের পরিচালনায় 'ডেস্টিনেশন', তানিম রহমান অংশুর 'এয়ারবেন্ডার', অঞ্জন আইচের 'ফড়িং', নাজনীন হাসান চুমকির 'জল ফড়িংয়ের ভালোবাসা', মোহন খানের 'এক দুপুরের ভালোবাসা' প্রভৃতি। ঈদের ব্যস্ততা প্রসঙ্গে সুজানা বলেন, একসঙ্গে ১০-১৫টি নাটকে অভিনয় করার পক্ষে আমি নই। আমি মনে করি, ভালো গল্প হলে একটি বা দুটি নাটকেই কাজ করলেই যথেষ্ট। তাই এবার ভালো গল্প দেখে এই কয়েকটি নাটকে কাজ করেছি। ঈদে দর্শকের জন্য এ নাটকগুলোতে বিশেষ চমক থাকছে। এগুলো ঈদে দর্শকের আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে এমনটাই বিশ্বাস করি।' 'ডেস্টিনেশন' নামের টেলিছবিতে সুজানা প্রথমবারের মতো চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে কাজ করেছেন। ঈদে চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে। এছাড়াও তানিম রহমান অংশুর পরিচালনায় 'এয়ারবেন্ডার' নামের আরো একটি টেলিছবিতে অভিনয় করেছেন সুজানা। এ টেলিছবির মধ্য দিয়ে তাকে বিমানবালার চরিত্রে দেখা যাবে। এদিকে সুজানা অভিনীত ঈদের ৬ পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটক হচ্ছে 'এক দুপুরের ভালোবাসা'। এতে সুজানা ছাড়াও অভিনয় করেছেন তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তী ও নমিরা। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে। এছাড়া খ- নাটকের পাশাপাশি বর্তমানে সুজানা দুটি ধারাবাহিক নিয়েও ব্যস্ত আছেন। এগুলো হলো_ 'গন্তব্য নিরুদ্দেশ' ও 'অপূর্বা'। অন্যদিকে, সঙ্গীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এখনকার অবস্থা ও কাজে নিয়মিত হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, 'আমার অভিনয় নিয়ে ভালো সময় কাটছে। জীবনে অনেক সমস্যা আসবে। স্বাভাবিকভাবে মেনে নিয়েই চলতে হয়। এখন আমি ক্যারিয়ার নিয়ে সচেতন। নিজের মতো করেই কাজ করতে চাই।' 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক