,

আফ্রিকার অরণ্যে অভিসারে আনুশকা

news-image

আনুশকা শর্মাদক্ষিণ আফ্রিকার অরণ্যে অভিসারে মেতেছেন 'পিকে' তারকা আনুশকা শর্মা। তিনি সেখানে প্রেমিক ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। এ প্রেমিকজুটি সেখানে দুই সপ্তাহ ছুটি কাটাবেন। মিডডের খবরে জানা গেছে, ব্যস্ত সময়সূচি থেকে একটু ফুরসত পেয়ে ক্রুগার ন্যাশনাল পার্কে ঘুরছেন আনুশকা-বিরাট। তাদের বেশ ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে। শুধু তাই নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্সট্রাগ্রামে বিরাট তাদের একটি অন্তরঙ্গ স্থিরচিত্র পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে_ জঙ্গলের পাশে এক সুইমিংপুলের সামনে বিশ্রাম নিচ্ছেন আনুশকা-বিরাট। এ ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, 'বন্য পরিবেশে বিশ্রাম নিচ্ছি। কী শান্তি!' এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী আনুশকা শর্মার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, আনুশকা টানা একাধিক ছবির শুটিং করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই অনেক দিন ধরেই অবকাশ যাপনের কথা ভাবছিলেন তিনি। তাই বিরাট কোহলির ব্যস্ততা কমতে দুজনে একসঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছেন। সূত্রটি আরো জানায়, আনুশকা-বিরাট ক্রুগার ন্যাশনাল পার্কের কাছে 'সাবি সাবি আর্থ লজ' পাঁচ তারকা হোটেলে উঠেছেন। এতে আনুশকা শর্মা ও বিরাট কোহলির সফরসঙ্গী হয়েছেন বলিউড অভিনেতা ঋতিক রোশন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা