বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সৌদিযাত্রা হঠাৎ বাতিল

news-image

প্রতি বছর রোজার শেষভাগে পবিত্র ওমরাহ করতে সৌদি আরব গেলেও বুধবার শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্র্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের সৌদি যাওয়ার সময় নতুন করে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ওমরাহ পালন করতে চলতি রমজানেই সৌদি আরব যাবেন বিএনপি প্রধান। গতকাল শেষ মুহূর্তে যাত্রা স্থগিতের কারণ সম্পর্ক কিছু বলতে রাজি হননি তিনি। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দলীয় সূত্রগুলো বলছে, মূলত পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী রাজকীয় প্রোটকলে সৌদি আরব ভিসা প্রদান না করায় খালেদা জিয়া যাত্রা আপাতত স্থগিত করেছেন। রাজকীয় প্রোটকলের আওতায় ১৫ সদস্যকে অন্তর্ভুক্ত করার আবেদন করা হলেও মাত্র ৬ সদস্যকে ভিসা দিতে সম্মত হয় সৌদি কর্তৃপক্ষ। মূলত লন্ডন থেকে তারেক রহমানের এই প্রোটকলের আওতায় যোগ দেয়ার কথা থাকায় বিষয়টি জটিল হয়। এছাড়া লন্ডন থেকে তারেক রহমানের সৌদি ভিসা করতেও বিলম্ব হচ্ছে। এসব কারণেই সৌদি যাত্রা স্থগিত করা হয়েছে। এদিকে রাজকীয় প্রোটকলের আওতায়ও সদস্য সংখ্যা বাড়ানোর জন্য দেনদরবার চলছে। এই প্রক্রিয়া সফল হলে বিলম্বে হলেও সৌদি আরব যেতে পারেন বিএনপি প্রধান।অন্য একটি সূত্র জানিয়েছে, ডজনখানেক মামলার পলাতক আসামি হিসেবে তারেক গত ছয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ইতোমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বৈধতা হারানোয় তিনি এখন শরণার্থী হিসেবে দেশটিতে আছেন। তিনি কীভাবে সৌদি আরব যাবেন সে বিষয়টি বিএনপি নেতাদের বক্তব্যে এখনো স্পষ্ট হয়নি। এদিকে খালেদা জিয়ার হঠাৎ সৌদি যাত্রা স্থগিত করায় দলের মধ্যে শুরু হয়েছে নানারকম গুঞ্জন। এর মধ্যে উল্লেখযোগ্য, এক. একদিন আগে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টার পর আইনজীবীদের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়ার সৌদি আরবে না যাওয়ার। দুই. বিএনপির ভাঙার যেসব প্রচারণা শুরু হয়েছে, তাতে এই মহূর্তে খালেদা জিয়ার বিদেশে যাওয়া ঠিক হবে না। তিন. এবার বিদেশে গেলে তাকে আর দেশে ঢুকতে নাও দেয়া হতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা