,

হাতি না মেরে চীনের কাছে বিক্রি করে দিল জিম্বাবুয়ে

news-image

 জিম্বাবুয়ের একটি জাতীয় উদ্যানে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ২০টি হাতি চীনের কাছে বিক্রি করে দিয়েছে। প্রায় ৮ লক্ষ ডলার দামে বিক্রি করা হাতিগুলো ইতিমধ্যেই বিমানে করে চীনে পাঠানো হয়েছে। জিম্বাবুয়ে বলছে, অতিরিক্ত হাতি মেরে ফেলার পরিবর্তে রপ্তানি করাই ভালো। হাতি বিক্রি করে পাওয়া আট লক্ষ ডলার জিম্বাবুয়ের হুয়াংগে জাতীয় উদ্যান চালানোর জন্য খরচ হবে। তা ছাড়া বাড়তি লাভ হবে এই যে এতে হাতির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়াও ঠেকানো যাবে। হাতিগুলো এখন চীনের গুয়াংঝু প্রদেশের একটি সাফারি পার্কে থাকবে।এখানে প্রায় ২০ হাজার দুর্লভ প্রজাতির প্রাণী আছে। তবে হাতিগুলো যখন ধরা হয় তখন তা ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল। কারণ হাতিগুলোর বয়স মাত্র আড়াই থেকে পাঁচ বছরের মধ্যে- এবং তখনো তারা মায়ের দুধ খাওয়া ছাড়ে নি। জিম্বাবুয়ের প্রাণী সংরক্ষণ সংক্রান্ত টাস্ক ফোর্স এক বিবৃতি দিয়ে বলা হয়, চীনে পাঠানোর ফলে হাতিগুলোকে এক অমানবিক জীবনযাপনের দণ্ড দেয়া হলো। তারা হাতির সংখ্যা বেড়ে যাচ্ছে এমন বক্তব্যেও সন্দেহ প্রকাশ করে। কিন্তু জিম্বাবুয়ের পরিবেশমন্ত্রী সেভিয়ার কাসুকুয়েরে বলেন, এই হাতি রপ্তানিতে অস্বাভাবিক কিছুই নেই। বলা হয়, হাতি সংখ্যা বেড়ে যাওয়ায় হুয়াংগে জাতীয় উদ্যানের গাছপালা, এবং আশপাশের লোকজনের ক্ষেত্রের ফসল নষ্ট হচ্ছিল। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ