,

৪০ হাজার সেনা কমাতে পারে যুক্তরাষ্ট্র

news-image

কাটছাঁটের সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমে সাড়ে চার লাখ দাঁড়াবে। ছবি: এএফপিমার্কিন সেনাবাহিনীর আকার কমতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী ২০১৭ সালের শেষ নাগাদ ৪০ হাজার সদস্য কমাবে। মার্কিন গণমাধ্যমের বরাতে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, ব্যয় কাটছাঁটের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী থেকে ১৭ হাজার বেসামরিক কর্মীকেও ছাঁটাই করা হবে। মার্কিন সেনাবাহিনীর এই পরিকল্পনা চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমে সাড়ে চার লাখ দাঁড়াবে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় পাঁচ লাখ ৭০ হাজার সদস্য ছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা