,

তিনটায় শুরু হবে ওয়ানডে সিরিজের খেলা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সময়সূচিতে আবার পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের সিরিজ দুপুর ১২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নতুন সূচি অনুযায়ী ১০, ১২ ও ১৫ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। আর দুটি টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে।’

১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৫ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ওয়ানডে সিরিজ শেষে ২১ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে শুরু হয়েছিল দুপুর আড়াইটায়। এর পর জুনে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে শুরু হয়েছিল বিকেল ৩টায়। দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই সময়সূচি করে হয়েছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে দুপুর ১২টা থেকে ওয়ানডে ম্যাচগুলো শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু সে সিদ্ধান্তও পাল্টে ফেলল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা