বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ আগষ্ট আশুগঞ্জে জননেতা সাফিউদ্দিন আহমদ’র ১৮তম মৃত্যু বাষির্কী

news-image

নিজস্ব প্রতিবেদক ৯ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আশুগঞ্জ থানা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন আহমদ’র ১৮তম মৃত্যু বাষির্কী। এ উপলক্ষ্যে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া সাফিউদ্দিন আহমদ স্মৃতি সংসদও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, সাফিউদ্দিন আহমদ আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে ১৯২১ সালে জন্ম গ্রহণ করে। তার পিতা ছিলেন দেলাওয়ার হোসেন মন্ডল। তিনি ৬৯-৭০ সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ’র আহবায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি যুদ্ধকালীণ সময়ে আগরতলাস্থ কংগ্রেস ভবন-মুক্তিযোদ্ধা অর্ভ্যথনা ক্যাম্প’র প্রধান ছিলেন। রাজনীতির পাশপাশি  তিনি ছিলেন একজন সফল জনপ্রতিনিধি ও সমাজ সেবক এবং শিক্ষানুরাগী। তিনি তৎকালীন পানিশ্বর (দ:) ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যানও ছিলেন। প্রতিষ্ঠা করে গেছেন সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়। সভাপতি ছিলেন আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়’র। এছাড়া তিনি প্রতিষ্ঠা করে গেছেন আশুগঞ্জে বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা সংগঠন। তার ৩ ছেলে ও ৪ মেয়ে। সবাই সামাজিক প্রতিষ্ঠিত। জননেতা সাফিউদ্দিন আহমদ’র মৃত্যু ১৮তম বার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা