বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেসিপিঃ ফ্রুট কাস্টার্ড

news-image

সাহাদাত উদরাজী: ফলফলাদি উপরওয়ালার বিশেষ নেয়ামত। ফলফলাদি তিনি গভীর জঙ্গল থেকে বাসা বাড়ির সামনে সব জায়গাতে সব সময় হাজির করে রাখেন। মানুষ সহ জগতের প্রায় সকল প্রানীই ফলফলাদি খেতে ভালবাসেন। ফলের মত রং বা স্বাদ কোন মানুষ আজও বানাতে পারে নাই এবং পারবেও না! ফলের মিষ্টি বা স্বাদ এমনি যে, কেহই খেয়ে ভাল নয় বলতে পারে না!

হাতে সময় নেই চলুন, এই ফলফলাদি দিয়ে একটা কাস্টার্ড বানানো দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। ছেলে বুড়ো সবাই এমন কাষ্টার্ড পেলে বেশ মজা করে খাবে। আসুন দেখে ফেলি। কথা আরো বলা যাবে, সময় আছে!

উপকরনঃ (পরিমান সামান্য এদিক সেদিকে কি আসবে যাবে!)
– আম
– কলা
– আপেল
– পেয়ারা
(আপনি চাইলে আরো অনেক ধরনের ফল যোগ করতে পারেন)
– কাস্টার্ড পাউডার (বাজারে কিনতে পাওয়া যায়, যাতে সব কিছু দেয়া থাকে, দুই টেবিল চামচ হাফ লিটার দুধের জন্য)
– দুধ (হাফ লিটারকে জ্বাল দিয়ে কমিয়ে নিতে হবে)
– চিনি (ইচ্ছানুসারে দেয়া যেতে পারে তবে ডায়বেটিক্স রোগীদের জন্য মাথায় চিন্তা থাকতে হবে)

প্রনালীঃ

দুধ গরম করার আগে সামান্য দুধ নিয়ে তাতে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউড়ার মিশিয়ে নিতে হবে। এটা এইজন্য যে, গরম দুধে কাষ্টার্ড পাউডার দিলে বেশি ঘন হয়ে যাবে।


দুধ গরম করে ঠান্ডা করে এবার সেই মিশ্রণটা মিশিয়ে নিন। ব্যস হয়ে গেল কাস্টার্ড মিক্স।


ফলফলাদি যোগাড় করুন।


ব্রীক স্টাইল এ কেটে জমা করে ফেলুন।


এবার প্লেটে প্রথমে কাস্টার্ড মিক্স দিন এক দফা।


এভাবে।


এবার ফলফলাদি (স্তরে স্তরে দিতে পারেন) দিন।


আহ, কি সুন্দর ফলফলাদি।


আহ…


এবার বাকী কাষ্টার্ড মিক্স দিয়ে দিন।


আরো কিছু ফল দিন (এই বিশেষ পেয়ারা গুলো আমরা পেয়েছিলাম ময়মনসিংহ থেকে)


এভাবে নরমাল ফ্রীজে কিছুক্ষনের জন্য রেখে দিন।


পরিবেশনের আগে মিশিয়ে নিন এবং পরিবেশন করুন।


ফ্রুট কাস্টার্ড! আহ…

(বাংলাদেশে প্রায় সব ফলেই ভেজাল মিশানো। কোনটাতে ফরমালিন, কোনটাতে কার্বাইড বা অন্য কোন ক্যামিকেল। ফল দোকানের ধারে কাছেও যেতে ইচ্ছা হয় না! বিষের এই ভেজালে আমরা সবাই অসহায়, খেলেই ক্যান্সার হবে এমনটা মনে জেগেই থাকে। উপরওয়ালার দেয়া এই নেয়ামতে যারা বিষ মিশাচ্ছে আমি সরাসরি তাদের ফাঁসি চাই। খাদ্যে দ্রব্যে ভেজাল মিশায় যারা তাদের কোন কথা ছাড়াই ফাঁসি চাই।)

কৃতজ্ঞতাঃ মানসুরা হোসেন

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক