,

উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ১০৩/৭

news-image

ক্রীড়া ডেস্কবাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সামনে ১৭০ রানের জয়ের লক্ষ্য দিয়েছে। প্রোটিয়ারা ৪ উইকেটে ১৬৯ রান করে। জাবাবে মাঠে নেমেছে টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান। রনি তালুকদার ও লিটন দাস ক্রিজে আছেন।
মাঠে নেমে ব্যাট হাতে ভাল শুরু করে মাশরাফি বাহিনী। কিন্তু দলীয় ৪৬ রানের মাথায় ওয়েইন পারনেলের বলে ডেভিড ওয়াইজির কাছে ক্যাচ তুলে দেন তিনি। ৬ষ্ঠ ওভারের ৫ম বলে মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এর পরের ওভারেই সৌম্যকেও হারায় টাইগাররা। এডি লেইয়ের ৭ম ওভারের ৫ম বলে আউট হন তিনি। দলের জন্য ৩৭ রান করেন তিনি। ১১তম ওভারের ১ম বলে সাকিবও চলে যান মাত্র ৮ রান করে। দলীয় ৬৯ রানের মাথায় অ্যারন পাঙ্গিসোর বলে উঠিয়ে মারেন তিনি। কিন্তু একেবারে বাউন্ডারীর কাছে রাইলি রুশো বলটি ক্যাচ ধরে সাজঘরে পাঠান সাকিবকে। সাব্বিরও ১ রান করে ও মুশফিক ১৯ রান করে এডি লেইয়ের ২য় ও ৩য় শিকার হন। দলের সংগ্রহ ৮২ রান। পাঙ্গিসোর ১৩তম ওভারের ২য় বলে ডাক মেরে আউট হন নাসিরও। রাইলি রুশোর কাছে ক্যাচ তুলে দেন তিনি।
এর আগে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সিদ্ধান্তে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন এবি ডি ভিলিয়ার্স ও কুইনটন ডি কক। মাত্র ১০ ওভারে ৯৫ তোলা এই জুটি ভাঙেন স্পিনার আরাফাত সানি। তার বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ৩১ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৪ রান করা ডি কক।
নাসির হোসেনের পরের ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দেন জেপি ডুমিনি (৬)। তৃতীয় বলে ভিলিয়ার্স উইেকেটের পেছনে ক্যাচ দেন। তিনি ৩৪ বলে ৬ চারে করেন ৪০ রান। তবে হ্যাটট্রিক করতে পারেননি নাসির।
সেখান থেকে ৩৪ রানের জুটি গড়ে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলার বিপর্যয় সামাল দেন। তবে দলীয় ১৩৬ রানে মুস্তাফিজুর রহমানের কাটারে জায়গায় বল তুলে দেন প্লেসিস, যেটি ধরতে মুশফিককে কোনো বেগ পেতে হয়নি। প্লেসিস ১৭ রান করেন।
শেষ দুই ওভারে ডেভিড মিলার আর রাইলি রুশোর ঝড়ে বড় স্কোর গড়ে সফরকারীরা। সাকিবের ওভারে ১৯ আর মুস্তাফিজের ওভারে ১৩ রান নিলে প্রোটিয়াদের রান দাড়ায় ৪ উইকেটে ১৬৯। মিলার ২৮ বলে দুই চার-এক ছক্কায় ৩০ এবং রুশো মাত্র ৬ বলে এক চার ও দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার নাসির হোসেন। এছাড়া ৩১ রানে আরাফাত সানি এবং ৩৪ রানে একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫২ রানে স্বাগতিক বাংলাদেশকে হারায় সফরকারীরা। এই ম্যাচে স্পিনার সোহাগ গাজীর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। এর মধ্যদিয়ে আজ অভিষেক হলো রনির। অন্যদিকে প্রোটিয়াদের পক্ষে অভিষেক হয়েছে এডি লেইয়ের।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ডেভিড ওয়াইজি, ওয়েইন পারনেল, অ্যারন পাঙ্গিসো, কাইল অ্যাবোট, এডি লেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে