,

অবশ্যই মেনে চলুন হেপাটাইটিস এ’ প্রতিরোধে এই গুরুত্বপূর্ণ ৮ টি বিষয়

news-image

স্বাস্থ্য ডেস্কহেপাটাইটিস এ বর্তমানে সবচাইতে কমন একটি ভাইরাল হেপাটাইটিসের সমস্যা। যখন কোনো ব্যক্তি হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হন তখন এই রোগের উৎপত্তি ঘটে। আর এই ভাইরাস মূলত আমাদের নাক মুখ পথেই দেহে প্রবেশ করে থাকে। তাই খুবই সাবধান থাকা উচিত আমাদের। কারণ হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি বা সি এর মতো অনেক বেশি মারাত্মক না হলেও হেপাটাইটিস এ রোগে আক্রান্তের নানা ক্ষতিকর দিক রয়েছে। আর তাই ‘হেপাটাইটিস এ’ প্রতিরোধে অবশ্যই পালন করুন কিছু গুরুত্বপূর্ণ কাজ।

১) পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কড়া নজর দিতে হবে। বাথরুম ব্যবহারের পর, বাচ্চার ডায়াপার পরিবর্তনের পর অবশ্যই খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এবং যে কোনো ধরণের খাবার জিনিসে হাত দেয়ার আগেও এই কাজটি করবেন।

২) আমাদের বাসার নানা স্থানে লুকোনো জীবাণু রয়েছে। কিন্তু স্বাভাবিক ভাবে চিন্তা করতে গেলে প্রথমেই মন আসে বাথরুমের কথা। আর এই বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে হেপাটাইটিস এ সমস্যা সমাধান করতে হচ্ছে আমাদের।

৩) খাবার খাওয়ার বাসনকোসন কোনোভাবেই সিংকের উপরে না ধুয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখা যাবে না। কাজের মহিলার অপেক্ষায় না থেকে অন্তত বাসনকোসন পরিষ্কার করতে রাখুন এবং রোগে আক্রান্তের সম্ভাবনা কমিয়ে ফেলুন।

৪) হেপাটাইটিস এ তে আক্রান্ত রোগীর জন্য আলাদা গ্লাস, প্লেট ও তোয়ালে রাখতে ভুলবেন না। কখনোই হেপাটাইটিস এ তে আক্রান্ত রোগীর ব্যবহার্য সেরে ফেলবেন।

৫) হেপাটাইটিস এ তে আক্রান্ত রোগীর সাথে যৌন মিলন এমনকি চুম্বন করা থেকে বিরত থাকুন। এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন যেসকল কাজে মুখের লালাসহ দেহের অভ্যন্তরীণ লিক্যুইডের আদান প্রদান ঘটে।

৬) একই সিরিঞ্জ ও সুঁই অন্য কেউ ব্যবহার করা থেকে বিরত থাকুন খুবই সর্তকতার সাথে। এবং ড্রাগসের ব্যবহার একেবারে বন্ধ করুন।

৭) পানি পানের ক্ষেত্রে সর্তক হয়ে যান। যেখানে সেখানের পানি পান করবেন না। সাথে সবসময় পানির বোতল রাখুন এবং এ বাদে বাইরের পানি পান করবেন না একেবারেই।

৮) হেপাটাইটিস এ প্রতিরোধে অবশ্যই ভ্যাকসিন নিয়ে ফেলুন। আপনার সামান্য সতর্কতায় এই রোগটি নির্মূল করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ