,

ঢাকার সিনেমায় ভারতীয় নায়কদের আনাগোনা বাড়ছে

news-image

বিনোদন প্রতিবেদকঢাকার সিনেমায় ভারতীয় নায়কদের আনাগোনা বাড়ছে। এখন শুধু কলকাতাই নয়, উড়িষ্যার মতো অখ্যাত ইন্ডাস্ট্রি থেকেও নায়ক আনছেন প্রযোজক পরিচালকরা। সম্প্রতি ঢাকার সিনেমায় কাজ করেছেন কলকাতার সোহম, ইন্দ্রনীল, পরমব্রত, হিরণ, অঙ্কুশ, ওম ও উড়িষ্যার একজন নায়ক। কলকাতার মেগাস্টার প্রসেনজিৎ কাজ করছেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি গৌতম ঘোষের ‘শঙ্খচিল’-এ। এর আগে যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’ ছবিতে তিনি অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। কিন্তু তার আগে যৌথ প্রযোজনা কিংবা ঢাকার ছবি কোনটাতেই কাজ করে তেমন সাফল্য পাননি প্রসেনজিৎ। এ দেশের প্রথম যৌথ প্রযোজনার ছবি ‘দূরদেশ’-এর মধ্য দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন মুম্বইয়ের শশীকাপুর ও শর্মিলা ঠাকুর। এরপর যৌথ প্রযোজনায় ‘বিরোধ’ ছবিতে রাজেশ খান্না এবং ‘অবিচার’ ছবিতে মিঠুন চক্রবর্তী বেশ সাড়া ফেলেছিলেন। মিঠু পরবর্তীকালে ‘স্বামী কেন আসামি’তে চাঙ্কিপাণ্ডে, ‘মনের মানুষ’-এ প্রসেনজিৎ ছাড়া ভারতের আর কোন নায়কই বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের মনে ঝড় তুলতে পারেননি। এমনকি মিঠুন চক্রবর্তী এ বয়সে টালিগঞ্জে রাজত্ব করলেও বাংলাদেশের ‘গোলাপী এখন বিলাতে’ ছবিতে ব্যর্থ হয়েছেন দর্শক মন জয় করতে। আমদানিকৃত ছবি ‘জোর’, ‘সংগ্রাম’, ‘বদলা’, ‘খোকা ৪২০’-এর মাধ্যমে ব্যর্থ হয়েছেন প্রসেনজিৎ, জিৎ এবং দেবের মতো সুপারস্টাররা। তারপরও ঢাকার সিনেমা কলকাতার নায়কদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। কেন এমন হচ্ছে, কেন নির্মাতারা ভারতের নায়কদের দিকে ঝুঁকছেন এমন প্রশ্ন সবখানেই। তবে উত্তরটা প্রযোজক পরিবেশকদের মুখেই রয়েছে। বর্তমান চলচ্চিত্রে একমাত্র শাকিব খান ছাড়া অন্য কোন নায়কের বাজার নেই। বক্স অফিসে নেই তেমন মূল্য। তারপরও তাদের যোগ্যতার তুলনায় অনেক বেশি পারিশ্রমিক দাবি, শিডিউল ফাঁসানো, শুটিংয়ের সময় নানারকম ঝামেলা সৃষ্টির কারণে প্রযোজক পরিচালকরা বাধ্য হচ্ছেন ভারত থেকে নায়ক আনতে। এখন যারা কলকাতা থেকে ঢাকার ছবিতে কাজ করতে আসছেন এদের মধ্যে অঙ্কুশ ‘রোমিও বনাম জুলিয়েট’ নামের একটি যৌথ প্রযোজনার ছবিতে সফল হয়েছেন। বাকিদের সাফল্যের কোন রেকর্ড নেই। তবে কলকাতার সোহম ছাড়া আর কোন নায়কের খুব একটা পরিচিতি নেই বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের সঙ্গে। এরপরও নির্মাতারা ঝুঁকছেন ভারতের নায়কদের প্রতি শুধু ঝামেলামুক্তভাবে সিনেমা নির্মাণের জন্য। এতে ঢাকার নায়কদের যে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে সেটা তারা বুঝতে না পারলেও চলচ্চিত্রবোদ্ধারা ঠিকই বুঝতে পারছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ