,

ঈদের আগের বাস টিকেট উধাও

news-image

ঈদে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তি ও বিড়ম্বনার মধ্যে শেষ হয়েছে বাসের আগাম টিকিট বিক্রি কার্যক্রম। শুক্রবার থেকে রবিবার ৫ জুলাই পর্যন্ত তিনদিন দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের আগাম টিকিট বিক্রি করেছে গাবতলীকেন্দ্রিক পরিবহন কোম্পানিগুলো। টিকিট বিক্রির শেষদিন রোববার প্রায় সব কোম্পানির কাউন্টার থেকে টিকিট নেই বলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়। তবে গাবতলী, টেকনিক্যাল ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারের আশপাশে চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা জানান, নামি-দামি বাস কোম্পানিগুলোর ঈদের আগের এক সপ্তাহ ১১-১৭ জুলাইয়ের টিকিট নেই। তুলনামূলক ছোট বাস কোম্পানিগুলোর কিছু গাড়ির পেছনের দিকের দুই চারটি করে টিকিট রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া চলমান গাড়ির টিকিট সহজেই পাওয়া যাচ্ছে। যাত্রীরা এসে তাৎক্ষণিক টিকিট নিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন। ঈদ সামনে রেখে বাসের যাত্রীসংখ্যা বেড়েছে। তবে এখন পর্যন্ত পরিবহন সংকট নেই বলে জানান তারা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রুটগুলোতে জনপ্রতি ৫০-২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারির বিষয়ে জানতে চাওয়া হলে হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো. মোশাররেফ হুসেইন বলেন, টিকিট কাউন্টারগুলোর সামনে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক অবস্থান করেন, বিআরটিএর কর্মকর্তারাও ঘোরাঘুরি করেন। তাদের সামনে বাড়তি ভাড়া আদায় করা কী সম্ভব? তিনি বলেন, আমরা সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করছি। অন্যান্য সময়ে কম ভাড়া আদায় করায় যাত্রীদের কাছে ঈদে বেশি ভাড়া আদায় করছি বলে মনে হচ্ছে। কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ সত্য নয়। হানিফ পরিবহনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের কাজ করতে পারে না। বড় কোম্পানিগুলো নিজেদের সুনাম ধরে রাখতে এ ধরনের খারাপ কাজ প্রশ্রয় দেয় না। তিনি আরও বলেন, কেউ যদি যাত্রীবেশে টিকিট নেয়ার পর তা বেশি দামে অন্য কারো কাছে বিক্রি করে তার দায়-দায়িত্ব আমাদের নয়। আগাম টিকিট বিক্রির শেষদিন রবিবার গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা যায়। তবে শুক্র ও শনিবারের তুলনায় ভিড় কম ছিল। বেশিরভাগ বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা খোশ মেজাজে ছিলেন। তবে ঘরমুখো যাত্রীদের চাপ ছিল। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আগভাগে বাড়িতে যেতে দেখা গেছে। বিশেষ করে ঈদের ভিড় ও যানজট এড়াতে নারী ও শিশুদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এদিকে হানিফ, ঈগল, শ্যামলী, নাবিল, এসআরসহ কয়েকটি বাস কোম্পানির কর্মচারীরা জানান, আগাম টিকিট বিক্রির পর্ব শেষ হয়েছে। এবার টিকিট নেয়া যাত্রীদের ভালো ভালো গন্তব্যে পৌঁছে দেয়াই আমাদের প্রধান টার্গেট। বাড়তি দামে আগাম টিকিট কেনার পর গোপালগঞ্জের যাত্রী মো. ফিরোজ আহমেদ জানান, কাউন্টারের বাইরের এক পরিবহন শ্রমিকের কাছ থেকে কমফোর্ট লাইন প্রাইভেট লিমিটেডের ১৬ জুলাইয়ের দুটি টিকিট কিনেছেন। প্রতিটি টিকিটের জন্য ৫০ টাকা গচ্চা দিতে হয়েছে। সকালের বাসের টিকিট চাইলেও রাতেরটা দেয়া হয়েছে।
দালালদের কাছ থেকে অনেকেই চড়া দামে টিকিট কিনছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ