,

চীনে অনুমতি নিয়ে গর্ভবতী হতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি প্রতিষ্ঠানের নারী কর্মচারীদেরকে গর্ভবতী হবার আগে কোম্পানির অনুমতি নিতে হবে – এমন এক নিয়ম চালুর পরিকল্পনা নিয়ে সরকারি সংবাদমাধ্যম ও সামাজিক ওয়েবসাইটগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হেনান প্রদেশে জিয়াওজুয়ো নামে একটি আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি প্রচুর তরুণী নারী কর্মচারী নিয়োগ দিয়েছে।

খবর বেরিয়েছে, এই কমর্চারীদের নাকি বলে দেয়া হয়েছে যে তাদের চাকরির এক বছর মেয়াদ পুরো হবার আগে গর্ভবতী হতে পারবেন না।
তা ছাড়া গর্ভবতী হবার আগে তাদেরকে অবশ্যই ওই প্রতিষ্ঠানের ‘সন্তান জন্মদানের সময়সূচি’তে জায়গা ‘বুকিং’ করার জন্য আবেদন করতে হবে। একবার সময়সূচি নির্ধারিত হয়ে গেলে তাকে অবশ্যই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তানের জন্ম দিতে হবে।

কেউ যদি অনুমতি ছাড়া অন্ত:সত্বা হয়ে পড়েন তাহলে তাদের শাস্তি হিসেবে ১ হাজার ইউয়ান জরিমানা দিতে হবে। তা ছাড়া তিনি বছর শেষের বোনাস পাবেন না, বা পদোন্নতি হবে না এমন ঝুঁকিও থাকবে । এ খবর বেরোনোর পর চীনা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এএফপি জানাচ্ছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না ইউথ ডেইলি পত্রিকায় একজন ভাষ্যকার লিখেছেন, কোম্পানিটি তার কর্মীদের কারখানার যন্ত্র হিসেবে দেখছে। কোম্পানির শ্রমিকরাও এতে অসন্তোষ প্রকাশ করেছে। একজন বলছেন, একজন কর্মী যে কোম্পানির সময়সূচি অনুযায়ী গর্ভবতী হতে পারবেন, তার গ্যারান্টি দেয়া অসম্ভব।

কোম্পানিটির একজন প্রতিনিধি এ খবর স্বীকার করলেও বলছেন, এটা একটা পরিকল্পনা মাত্র, এবং এ ব্যাপারে কর্মীদের মতামত জানার জন্যই তা তাদের মধ্যে বিলি করা হয়েছে। তারা বলছে, সব নারী কর্মীই যদি একসাথে মাতৃত্বকালীন ছুটিতে চলে যায় তাহলে কি হবে, এই উদ্বেগ থেকেই এ পরিকল্পনা । কমিউনিস্ট চীনের পরিবার পরিকল্পনার নীতি অত্যন্ত কঠোর। একটি পরিবার একটির বেশি সন্তান নিতে পারে না।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ