,

ইসলামের নামে মানুষ হত্যা কোনভাবেই গ্রহনযোগ্য নয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী

news-image

বিশেষ প্রতিনিধি : ইসলামের নামে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যেভাবে মানুষ হত্যা করছে তা কোনভাবেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর (৩) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। গত কাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টার আয়োজিত পবিত্র মাহে রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম, এ ধর্ম মানুষ হত্যাকে সমর্থন করেনা। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ, কে, এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামানা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পূর্বে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া ইস৬লামিক সেন্টারের আধুনিক মিলনায়তনের উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের