,

আল্লাহর নাম কাফেরদের নাম : গাফফার চৌধুরীর সঙ্গে একমত তসলিমা

news-image

অপরাধ ডেস্কবিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আব্দুল গাফফার চৌধুরীকে নিয়ে তার ফেসবুক পেজে লিখেছেন, কিছু কিছু কারণে আব্দুল গাফফার চৌধুরীর ওপর আমার রাগ ছিল। একটির কথা না হয় বলিই, আমাকে দিয়ে কোনো এক পাকিস্তানি ভাট্টির বাঙালী স্ত্রীর জন্য তিনি পলিটিকাল এসাইলামের ব্যবস্থা করিয়েছিলেন, যে কৃতঘ্ন স্ত্রী এসাইলাম পাওয়ার কিছুকাল পর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছিল। তার এই জঘন্য চরিত্র সম্পর্কে জানার পর আব্দুল গাফফার চৌধুরী কৃতঘ্ন মহিলাটিকে তিরস্কার করেছেন বলে শুনিনি।
আজ গাফফার চৌধুরীর ওপর যত রাগ ছিল আমার, সব জল হয়ে গেল। এতদিনে তিনি কিছু সত্যি কথা বলেছেন। আল্লার নিরানব্বই নাম যে সব কাফেরদের নাম, মোহাম্মদ, আলী, ওসমান , আব্দুল্লাহ, খাদিজা এসব যে কোনো মুসলমান নাম নয়, তা মাথায় সামান্য বুদ্ধি যাদের আছে, তারাই জানে। মোহাম্মদ তাঁর ৪০ বছর বয়সে ইসলাম ধর্মের প্রবর্তন করেছিলেন। তার আগে তিনি এবং তাঁর পরিবার এবং তাঁর বন্ধুরা অন্য ধর্মের অনুসারী ছিলেন। তাঁরা কেউ মুসলমান ছিলেন না। তাঁরা কেউ তাঁদের অমুসলমান নাম কিন্তু পরিবর্তন করেননি।
গাফফার চৌধুরীর পাশে আছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটি লিখেছেন তিনি, যে গান শুনে শত কোটি মানুষ বাংলা ভাষাকে ভালবাসতে শিখেছে। বাংলা ভাষার কসম, গাফফার চৌধুরীর গান বৃথা যেতে দেব না।
আল্লাহর নাম নিয়ে যারা গাফফার চৌধুরীর সঙ্গে একমত নন, তারাও নিজেদের মত প্রকাশ করুন। সুস্থ বিতর্ক চলুক। কিন্তু কল্লা চাই মুন্ডু চাইএর শয়তানি বন্ধ হোক। এক পাল শয়তান ওদিকে লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইছে। ধর্মের মোটা ত্রিপল দিয়ে ঢেকে দেশটাকে পুরো অন্ধকার বানিয়ে দিচ্ছে। গাফফার চৌধুরী তো নিতান্তই নিরীহ মানুষ, আল্লাহর ৯৯ নামের কথা বলেছেন শুধু, আল্লার তিন মেয়ের কথা তো বলেননি!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ