,

হাই হিল, নির্লিপ্ত প্রেমিক ও মারায়া ক্যারি

news-image

আর একটু হলেই রোমান্টিক সফর রূপ নিতে যাচ্ছিল বিষাদে। মার্কিন গায়িকা মারায়া ক্যারি ও তাঁর ধনবান প্রেমিক জেমস এখন আছেন স্পেন সফরে। এই বুধবার তাঁরা গিয়েছিলেন ফরতেমনতেরায়। ভূমধ্যসাগরের বুকে আলোচিত এই যুগলের ঘোরাঘুরি ভালোই হয়েছিল সেদিন। বিপত্তিটা বাধল বিলাসবহুল প্রমোদতরী থেকে নামতে গিয়েই। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই পিছলে গেল মারায়ার হাই হিল, ভাগ্যিস এক নিরাপত্তারক্ষী তখনই তাঁর হাত ধরে ফেলেন। না হলে ৪৫ বছর বয়সী গায়িকার 'পতন' ঠেকাতে পারত না কেউই। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মারায়ার প্রেমিক জেমস তখন নিচে চেয়ারে বসে দিব্যি আয়েশ করছেন। প্রেমিকার এমন বিপদের সময় তাঁকে না আগলানোর ব্যর্থতায় দুজনের সম্পর্কে অবশ্য ফাটল ধরেনি। ঘটনার কিছু পরেই দুজনকে হাসিমুখে মধ্যাহ্নভোজ সারতে দেখা গেছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে