,

ভারতে সামরিক হেলিকপ্টার বানাবে এয়ারবাস ও মাহিন্দ্র

news-image

ইউরোপের বৃহৎ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস ও ভারতের মাহিন্দ্র গ্রুপ যৌথভাবে হেলিকপ্টার বানাতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারত সরকার দেশের পুরানো সামরিক হাডওয়্যার উন্নত করার পদক্ষেপ নেয়ার পর তাদের মধ্যে এ চুক্তি হলো। শুক্রবার রাতে এ দুই কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ভারতে এই প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে হেলিকপ্টার বানানোর উদ্দেশে আগামী মাসগুলোতে যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান স্থাপন করা হবে। এয়ারবাস হেলিকপ্টার্সের প্রেসিডেন্ট ও সিইও গুলিয়াউম ফরি বিবৃতিতে বলেন, এ যৌথ কম্পানি ভারতের সামরিক বাহিনীকে অনেক নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তৈরি করা হেলিকপ্টার সরবরাহ করবে। ভারতের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনকে টেক্কা দিতে ভারত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে প্রায় ১০০ বিলিয়ন ডলারের বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডানপন্থী সরকার সামরিক বাহিনীর নতুন হাডওয়্যারের জন্য বেশ কয়েকটি চুক্তির অনুমোদন দেয়। আগের কংগ্রেস সরকারের শাসনামলে এটি আটকে ছিল। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা