,

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটে হামলার প্রতিবাদে ও শাস্তির দাবীতে বিক্ষোভ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর ডিগ্রি কলেজে বখাটে শিপনকে কলেজ ক্যাম্পাসে অসামাজিক কাজে বাঁধা দেয়ায় কলেজের প্রধান সহকারি সাফায়েত রশীদ চৌধুরীকে মারধোর করে হাত ভেঙ্গে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ-উত্তেজনা বিরাজ করছে। বখাটে শিপনের দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১ টায় শহরের পূর্ব মেড্ডাস্থ পৌর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে কয়েক শত শিক্ষার্থী ও শিক্ষক মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মাসুম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুর রহিম, উপাধ্যক্ষ আসমা বানু, কলেজ পরিচালনা পরিষদ সদস্য কমরেড নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আনোয়ার করিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রধান শাহ মো.সামিউল হক, সমাজ বিজ্ঞান বিভাগ প্রধান খুরশেদা বর চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগ প্রধান মাসুদ খান, বাংলা বিভাগ প্রধান নাজমা বেগম, শিক্ষক নেতা ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষক পরিষদ সম্পাদক মাসুম মিয়া জানান, বখাটে শিপনের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচী পালন করে যাবো। 
উলে¬খ্য, গত বৃহস্পতিবার বিকেলে পৌর কলেজ ক্যাম্পাসে বখাটে শিপন বহিরাগত একটি মেয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় কলেজের প্রধান সহকারি সাফায়েত রশীদ চৌধুরী তাকে বাঁধা দেন। এ ঘটনায় শিপন ক্ষিপ্ত হয়ে রড দিয়ে পিটিয়ে সাফায়েত চৌধুরীর মাথা ফাটিয়ে হাত ভেঙ্গে দেন। শুক্রবার সকালে সদর থানায় মামলা হলে পুলিশ দুপুরের দিকে বখাটে শিপনকে ঘাটুরা থেকে গ্রেফতার করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা