বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ব্যবসায়ির কোটি টাকার জমি দখলের চেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংখ্যালঘু ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য এরই মধ্যে কিছু জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় ওই ব্যবসায়ীদের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ঘটনার প্রতিকার সহ জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৮ জুন  ভুক্তভোগীরা পুলিশ সুপারের কাছে একটি লিখিত আবেদন করেন।  
খোঁজ নিয়ে জানা গেছে-বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের মাধবপুর-মনতলা সড়কের পাশে সাতবর্গ বাজারের ৯৩৮ দাগের মোট ৪১ শতক ভূমির ক্রয় সুত্রে মালিক মাধবপুর বাজারের সুকান্ত রায়, প্রদ্যুৎ কুমার ঘোষ ও দিলীপ রায়। ১৯৯৮ সালে এই জায়গা ক্রয় করার পর তারা নিজ নিজ নামে খারিজ করে,খাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। ঐ জায়গার কিছু অংশে ৯ টি দোকান-কোঠার একটি মার্কেট করে ভাড়া ও নিজেরা ব্যবসা করে আসছেন। তাদের অভিযোগ মার্কেটসহ ঐ জায়গাটি লোভনীয়  স্থানে হওয়ায় প্রভাবশালী একটি চক্র তাদের জায়গাটি গ্রাস করার চেষ্টা শুরু করে। সাতবর্গের জজ মিয়া, মোঃ শিরু মিয়া, মোঃ হারিজ মিয়া, সরাইলের আঙ্গুর মিয়া, মাধবপুরের আবু মিয়া ও তাদের সহযোগীরা ওই জায়গা দখলের চেষ্টা করে।
ব্যবসায়ী সুকান্ত রায় ও প্রদ্যেৎ ঘোষ অভিযোগ করে বলেন, ২০০৯ সালের ৩১ মে রাতের বেলায় প্রভাবশালীরা আমাদের জায়গার এক শতকের মধ্যে জোর করে একটি ঘর উঠিয়ে ফেলে। তখন পুলিশ এসে প্রভাবশালীদের নেতা জজ মিয়া ও আবু মিয়া নামের দু-জনকে ঘটনাস্থল থেকে আটক করে। এ ঘটনায় আদালতে একটি উচ্ছেদ মামলাও করা হয়। বর্তমানে তারা যেন মামলা পরিচালনা করতে আদালতে না যান সেজন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।
উপজেলার আলী নগরের বাচ্চু মিয়া সর্দার বলেন, জায়গাটির প্রকৃত মালিক সুকান্ত ও প্রদ্যুত কুমার ঘোষ। তাদের জায়গা দখল চেষ্টার কারনে এখানে কেউ জায়গা জমি কিনতে আসেনা। কেউ ঘর ভাড়া নিতেও আসেনা। 
এ ব্যাপারে বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন- সুকান্ত রায়, প্রদ্যুত কুমার ঘোষ ও দিলীপ রায় এরাই জায়গাটির প্রকৃত মালিক। কিছু প্রভাবশালী মানুষ জায়গাটি দখলের চেষ্টা করছে। তারা সিএস মুলে নিজেদেরকে জায়গার মালিক দাবি করে। যা ঠিক নয়। 
এ ব্যাপারে অভিযুক্ত তপন মিয়া বলেন,আমরা সিএস সূত্রে মালিক জজ মিয়া গংদের কাছ থেকে জায়গা কিনে মালিক হয়েছি। এ নিয়ে আদালতে মামলা চলছে এবং আদালতের একটি স্থিতাবস্থা সংক্রান্ত একটি আদেশও রয়েছে। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি,কাউকে হুমকি,ধামকি দিচ্ছিনা।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম’র সাথে যোগাযোগ করলে তিনি আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করার জন্য সহকারি পুলিশ সুপার (সদর) সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক