,

আখাউড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাতা কুড়াতে গিয়ে এক বাক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ন্দ গ্রামের কাঠ বাগানে। এ ঘটনায় গত শুক্রবার রাতে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মনিয়ন্ধ গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরী গত শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের একটি কাঠ বাগানে পাতা কুড়াতে গেলে একই  গ্রামের মৎস্য খামারের শ্রমিক রমজান-(৩০) তাকে কৌশলে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে।
এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে ধর্ষক রমজানকে আটক করে ও কিশোরীকে তার বাবা-মায়ের কাছে  তুলে দেয়। 
পরে রমজান  গ্রামের মেম্বারসহ -মাতাব্বরের কাছে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গত শুক্রবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 
পুলিশ কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমান পাওয়া গেছে। ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  তিনি বলেন, ধর্ষক রমজানকে  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা