,

বিএনপি বর্তমানে লাইফ সাপোর্টে আছে: রেলমন্ত্রী

news-image

বিএনপি বর্তমানে লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডিজেল ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া গণআন্দোলন কাকে বলে সেটা বোঝেন না। সে কারণে বিএনপির এখন রুগ্ন দশা। এই বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান নাশকতাকারী বিএনপি-জামায়াতকে লালন পালন করছে। বিএনপিতে কিছু ভালো নেতা রয়েছেন যারা এসব সমর্থন করেন না। এ কারণে তারা অন্য পক্ষ হয়ে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন। খালেদা জিয়াকে ‘ব্যর্থ প্রধানমন্ত্রী’ উল্লেখ করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকলেও রেলওয়ের উন্নয়নে কোন কাজ করেন নি। কখন কোথায় কীভাবে কাজ করতে হবে তা তিনি জানেন না। তাই তার সময়ে রেলওয়ে ছিল অবহেলিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিএনপির সময়ের পাহাড় সমান সমস্যার বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করে। রেলওয়েকে আলাদা মন্ত্রণালয়ে রূপ দেয়। রেলের জন্য বিগত সময়ের তুলনায় বেশি বাজেট বরাদ্দ করে। রেলওয়েকে নিরাপদ, সাশ্রয়ী, আরামদায়ক যোগাযোগ ব্যবস্থায় পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ মঈনুদ্দিন খান বাদল, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ