,

নারীদের বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্র

news-image

ফ্রাঙ্কফুর্টের কথা। চার বছরে আগে। কার্লি লয়েড ছিলেন সেই তিনজনের একজন যে কি না পেনাল্টি শুট আউটে শট মিন করেছিলেন। তাও কোন খেলায়? জাপানের বিপক্ষে ফাইনালে। ২-২ এ অমিমাংশিত থাকার পর খেলা গিয়েছিলো টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে জেতে জাপান। যুক্তরাষ্ট্রের তিনজন পেনাল্টি মিস করেন। লয়েড তাদের একজন। কিন্তু এবার আর তা হলো না। না, টাইব্রেকারে যায়নি খেলা। সময়ের পরিক্রমায় লয়েড এখন অধিনায়ক। এবং পেনাল্টি থেকে গোল করে খেলায় দলকে লিড এনে দেন তিনি। আসল খবরটি হলো, মেয়েদের বিশ্বকাপে চতুর্থবারের মতো ফাইনাল খেলবে যুক্তরাষ্ট্র। মন্ট্রিয়ালের অলিম্পিক স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে ফেভারিট জার্মানিকে। ৫৮ মিনিটের সময় দারুণ এক সুযোগ আসে জার্মানির সামনে। লিড নিতে পারতো তারা। কিন্তু পেনাল্টি মিস করেন সেলিয়া সাসিক। ১০ মিনিট পর ঘটে উল্টো ঘটনা। এবার পেনাল্টি পায় মার্কিন মেয়েরা। আর লয়েড এগিয়ে যান স্পট কিক নিতে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে স্টেডিয়ামের ৫০ হাজার দর্শককে উন্মাদনায় মাতিয়ে তোলেন তিনি। মনে হচ্ছিলো লয়েডের ওই এক গোলেই জিতবে যুক্তরাষ্ট্র। কিন্তু খেলা শেষ হবার মিনিট ছয় আগে কাছ থেকে দারুণ এক ভলিতে বদলি খেলোয়াড় কেলি ও'হারা গোল করে ব্যবধান ২-০ করেন। ফাইনালে আমেরিকার প্রতিপক্ষ কে? তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ে কারা তাদের প্রতিদ্বন্দ্বী? ভ্যাঙ্কুভারে ইংল্যান্ড ও জাপানের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। জয়ী দলের সাথে ফাইনাল আমেরিকার।
ফাইনালে উঠেই থেমে থাকতে নারাজ মার্কিন মেয়েরা। শিরোপা থেকে আরেক ধাপ দুরে তারা। আর এই অবস্থায় দলের সাথে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষকেও সতর্ক করে দিচ্ছেন মার্কিন নেতা লয়েড। বলেছেন, "আমরা এখানে শুধু ফাইনাল খেলতে আসিনি। আমরা এসেছি এটা জিততে। আগামী ম্যাচে আমাদের তা করে দেখাতে হবে।"  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ